S.S. Rajamouli: রাজামৌলির ছবি থেকে বাদ সেন্থিল, নেপথ্যে কোন কারন!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিনের সৃষ্টিশীল সম্পর্কের ইতি টানলেন পরিচালক এস এস রাজামৌলি (S.S. Rajamouli) ও সিনেম্যাটোগ্রাফার সেন্থিল কুমার (K.K. Senthil Kumar)। ‘বাহুবলী’ (Bahubali) এবং ‘আরআরআর’ (RRR)-এর মতো ঐতিহাসিক ব্লকবাস্টার ছবিতে একসঙ্গে কাজ করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এই যুগল। কিন্তু আসন্ন অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবি ‘SSMB29’-এ আর একসঙ্গে দেখা যাবে না এই সফল জুটিকে।

আরও পড়ুন:Movie Tickets Price: ছবি দেখতে আর অতিরিক্ত খরচ নয়, মাত্র ২০০ টাকায় সিনেমা দেখার সুযোগ!

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন সেন্থিল কুমার। সাম্প্রতিক এক সাংবাদ মাধ্যমকে তিনি বলেন, “এটা রাজামৌলির সিদ্ধান্ত ছিল। ওঁর ইচ্ছা ছিল অন্য কারও সঙ্গে কাজ করার। প্রত্যেক নির্মাতাই চান নতুন মানুষের সঙ্গে নতুনভাবে কাজ করতে। তাই এটা আমার কাছে ভাল একটি বিরতি।”

যদিও এই বিচ্ছেদের ফলে ব্যক্তিগত সম্পর্কের কোনও রকম অবনতি ঘটবে না বলেই জানিয়েছেন সেন্থিল। তাঁর কথায়, “আমরা ২০০৩ সাল থেকে একসঙ্গে কাজ করছি। যদিও প্রতিটি ছবির পরপর কাজ করা হয়নি। মাঝে মাঝেই বিরতি ছিল। যেমন আমি ‘মর্যাদা রামান্না’ বা ‘বিক্রমার্কুড়ু’ করিনি। কারণ সেই সময় আমি অন্য ছবিতে ব্যস্ত ছিলাম। কিন্তু আমাদের সম্পর্ক অটুট। কাজের বিরতি মানেই সম্পর্কের ইতি নয়।”

‘SSMB29’ ছবির মুখ্য চরিত্রে থাকছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু এবং বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। যদিও ছবির গল্প বা অন্যান্য তথ্য সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন পরিচালক রাজামৌলি (S.S. Rajamouli)। তবে জানা গিয়েছে, এই ছবি ইন্ডিয়ানা জোন্স-এর আদলে নির্মিত একটি হাই-অকটেন অ্যাকশন-অ্যাডভেঞ্চার ড্রামা হতে চলেছে। এই বিষয়ে আগেই মন্তব্য করেছিলেন রাজামৌলির বাবা এবং বিখ্যাত চিত্রনাট্যকার বিজয়েন্দ্র প্রসাদ।

এই ছবির (S.S. Rajamouli) একটি গুরুত্বপূর্ণ অংশের শ্যুটিং হওয়ার কথা ছিল কেনিয়ায়। তবে দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক অস্থিরতার কারণে রাজামৌলি (S.S. Rajamouli) সেই শিডিউল বাতিল করেছেন। জাপানে ‘আরআরআর’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত থেকে নিজের পরবর্তী ছবির বিষয়ে সামান্য ইঙ্গিত দিয়েছিলেন পরিচালক নিজেই। সেখানে তিনি বলেন, “মহেশ বাবু একজন সুদর্শন অভিনেতা। আমি নিশ্চিত, তাঁকে দর্শকরা ভালোবাসবেন। ছবির মুক্তির সময় আমি তাঁকে জাপানে নিয়ে আসব, আপনাদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেব।” সব মিলিয়ে সেন্থিলকে বাদ দিয়ে রাজামৌলির এই নতুন যাত্রা নিয়ে আগ্রহ তুঙ্গে সিনে দুনিয়ায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT