Shubhanshu Shukla : মিশন সফল করে ছুঁয়েছেন পৃথিবীর মাটি, কবে ভারতে ফিরছেন শুভাংশু শুক্লা?

দেশ

নিউজ পোল ব্যুরো: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিন কাটানোর পর ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লা অ্যাক্সিওম-৪-এর ক্রুদের সঙ্গে ফিরে এসেছেন পৃথিবীতে। ভারতীয় হিসেবে শুভাংশুর সাফল্যে গর্বিত ১৪০ কোটি ভারতীয়। রাকেশ শর্মার মহাকাশে যাওয়ার ৪১ বছর পর কোনও ভারতীয় মহাকাশে গিয়েছিল। মঙ্গলবার শুভাংশুর পৃথিবীতে ফেরার পর সকলে এই খবর জানায় অপেক্ষায় রয়েছে কবে নিজের দেশ ভারতে ফিরবেন ভারতীয় বায়ুসেনার পাইলট। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দিয়েছেন সেই তথ্যই।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, মিশন-পরবর্তী বেশ কিছু প্রক্রিয়া অনুসরণ করে শুভাংশু শুক্লা ১৭ আগস্টের মধ্যে ভারতে ফিরে আসবেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “কিছু নির্দিষ্ট SOP অনুসরণ করতে হবে যার মধ্যে রয়েছে তার পুনর্বাসন, ডিব্রিফিং সেশন এবং ISRO টিমের সঙ্গে ধারাবাহিক আলোচনা। আমরা আশা করতে পারি যে তিনি ১৭ আগস্টের মধ্যে দিল্লিতে পৌঁছাবেন।” ছেলে নিরাপদে পৃথিবীর বুকে অবতরণ করার পরেই শুভাংশুর বাবা-মা’য়ের চোখ জলে ভরে গিয়েছিল। বাবা বলেছেন, “মহাদেবের কৃপা!” দিদি শুচি মিশ্র বলেন, ‘ সে ফিরে এসেছে। এটা গোটা দেশের জন্য খুবই গর্বের মুহূর্ত…আমরা খুবই উত্তেজিত।’ ছেলের ফেরার মুহূর্তে শুভাংশুর মা আশা শুক্লার চোখ জলে ভরে গিয়েছিল। ভারতীয় বিমান বাহিনীর (IAF) একজন চিকিৎসক জানিয়েছেন, “শুক্লা সুস্থ আছেন এবং সুস্থ হয়ে উঠছেন এবং পৃথিবীর মাধ্যাকর্ষণের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন।”

আরও পড়ুন : Pahalgam Terror Attack : পহেলগাঁওতে হামলার পর শূন্যে কয়েক রাউন্ড গুলি চালিয়ে উল্লাসে মেতেছিল জঙ্গিরা, তদন্তকারীদের হাতে ভয়ানক তথ্য

স্পেসএক্সের (SpaceX) ড্রাগন ক্যাপসুলে (Dragon Capsule) আরও তিনজন মহাকাশচারীর সঙ্গে ভারতের সময় বিকেল ৩টা ১ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরের জলে অবতরণ করেন তারা। বিশাল প্যারাসুটে ভর করে ক্যাপসুলটি সাগরে নামার পর, একটি বিশেষ উদ্ধারকারী জাহাজ তাদের নিরাপদে উদ্ধার করে। তারপর ভারতের শুভাংশু শুক্লা, মার্কিন কমান্ডার পেগি হুইটসন, ইউরোপীয় মহাকাশ সংস্থা (ESA) প্রকল্পের মহাকাশচারী পোল্যান্ডের স্লাওস “সুয়েভ” উজানস্কি-উইজনিভস্কি এবং হাঙ্গেরিয়ান টু অরবিট (HUNOR) মহাকাশচারী টিবর কাপু সহ সকল ক্রু সদস্যরা পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে ড্রাগন মহাকাশযান থেকে বেরিয়ে আসেন। সকলকেই দেখা যায় হাসি মুখে ক্যাপসুল থেকে হেঁটে বের হতে। এই মিশনের কমান্ডার ছিলেন নাসার (NASA) প্রাক্তন মহাকাশচারী ও Axiom Space-এর মানব মহাকাশ ফ্লাইট বিভাগের পরিচালক পেগি হুইটসন। শুভাংশু শুক্লা (Indian Astronaut Shubhanshu Shukla) পাইলটের দায়িত্বে ছিলেন। বাকি দুই মিশন বিশেষজ্ঞ ছিলেন পোল্যান্ডের (Poland) স্লাভোস উজানানস্কি-উইলনিউস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপু।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT