Rajkummar Rao-Patralekha : বলিউডে বেবি বুম!সিদ্ধার্থ-কিয়ারা, ভিকি-ক্যাটরিনা, রাজকুমার-পত্রলেখার ঘরে নতুন অতিথির আগমন

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: চলতি বছর বলিউড (Bollywood News), সেলেব্রিটি লাইফস্টাইল (Celebrity Lifestyle), নিউ পেরেন্টস (New Parents in Bollywood)—সব মিলিয়ে খুশির আবহে ভরপুর। একের পর এক তারকা দম্পতি হয়েছেন মা-বাবা, আর নতুন সদস্যকে ঘিরে আনন্দে মুখরিত সিনেমাপাড়া। এই তালিকায় রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আডবানি (Sidharth Malhotra-Kiara Advani), ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ (Vicky Kaushal-Katrina Kaif), রাজকুমার রাও-পত্রলেখা (Rajkummar Rao-Patralekha) প্রমুখ।

আরও পড়ুন : Weather Update : দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, বাড়বে কুয়াশা—আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস আলিপুরের

গত জুলাই মাসেই সিদ্ধার্থ–কিয়ারা তাদের জীবনে স্বাগত জানান কন্যাসন্তানকে (Baby Girl)। তারপর ৬ নভেম্বর ভিকি-ক্যাটরিনার ঘর আলো করে আসে পুত্রসন্তান। আর চতুর্থ বিবাহবার্ষিকীর দিন, অর্থাৎ ১৫ নভেম্বর রাজকুমার–পত্রলেখা তাদের কন্যাসন্তানের জন্মের সুখবর শেয়ার করেন। যেন বিয়ের দিনের জন্য ঈশ্বরের বিশেষ উপহার। এই বিশেষ দিনে নতুন মা-বাবাকে শুভেচ্ছায় ভরিয়ে দেন বলিউডের আরও এক নবদম্পতি—সিদ্ধার্থ ও কিয়ারা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় তারা লেখেন, “তোমাদের জীবনের সবচেয়ে মূল্যবান উপহার—ছোট্ট কন্যাসন্তান ঘরে আসায় অসংখ্য অভিনন্দন। নতুন অধ্যায়টুকু যেন সুখে কাটে।” উত্তরে রাজকুমার তাদের ধন্যবাদ জানিয়ে লেখেন, “ধন্যবাদ কিয়ারা। তোমাদের তিনজনের আগামী দিনগুলো ঈশ্বরের আশীর্বাদে আরও সুন্দর হোক। তোমাদের পরিবারের ছোট সদস্যটির সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

রাজকুমার ও পত্রলেখার প্রেমের গল্প শুরু হয়েছিল ২০১৪ সালে হনসল মেহতার ‘সিটি লাইটস’ (CityLights movie) ছবির সেটে। অভিনয়ের পাশাপাশি তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গড়ে তোলে গভীর সম্পর্ক। বহু বছরের প্রেমের পর ২০২১ সালে বন্ধন পড়েন দু’জনে। সন্তান আগমনের আগে নিউজিল্যান্ডে (New Zealand Babymoon) বেবিমুন সারেন তারা। নতুন অধ্যায়ের আগে দু’জনের মানসিক প্রস্তুতি যে চমৎকার ছিল, তা তাদের ছবিগুলোই জানিয়েছে। অন্যদিকে, বর্তমান মাতৃত্ব উপভোগ করছেন কিয়ারা আডবানি। সন্তানের জন্মের পর থেকেই তিনি বারবার জানিয়েছেন, মা হওয়ার অভিজ্ঞতা তার কাছে একেবারেই অনন্য। কাজের ব্যস্ততার মধ্যেও স্বামী সিদ্ধার্থের সঙ্গে মেয়েকে নিয়ে কাটানো ছোট ছোট মুহূর্তই নায়িকার কাছে সবচেয়ে মূল্যবান। সব মিলিয়ে ২০২৪-২৫ সাল বলিউডের জন্য হয়ে উঠেছে ‘বেবি বুম’ (Bollywood Baby Boom) এর বছর। নতুন প্রাণের আগমনে তারকা পরিবারগুলো যেমন উচ্ছ্বসিত, তেমনই ভক্তরাও অপেক্ষা করছেন এই ছোট সেলেব-স্টারদের এক ঝলক দেখার জন্য।