Derozio Memorial College: ডিরোজিও মেমোরিয়াল কলেজে ব্রডকাস্ট জার্নালিজম-সহ নতুন কোর্সে ভর্তি শুরু

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: জাতীয় শিক্ষা নীতির ধারায় কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব বাড়ানোর প্রেক্ষিতে রাজারহাটের ডিরোজিও মেমোরিয়াল কলেজে (Derozio Memorial College) নতুন করে ভর্তি শুরু হয়েছে নানা যুগোপযোগী কোর্সে। কলেজের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদনগ্রহণ চলছে।

আরও পড়ুন:Assembly Election: হিংসার ছায়ায় ২০২৬-এর ভোট, বাংলার জেলায় জেলায় অশান্তি

ডিরোজিও মেমোরিয়াল কলেজ (Derozio Memorial College), যা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে রয়েছে, এই বছর তিনটি ব্যাচেলর অব ভোকেশনাল স্টাডিজ (B.Voc) ডিগ্রি কোর্স এবং দুটি এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু করেছে। বিভোক ডিগ্রি কোর্সগুলো ছয়টি সেমেস্টারে তিন বছর ধরে চলে, আর ডিপ্লোমা কোর্স দুই সেমেস্টারে পরিচালিত হয়। সব কোর্সই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) অনুমোদিত।

বিভোক কোর্সের মধ্যে রয়েছে ব্রডকাস্ট জার্নালিজম (Broadcast Journalism), পাবলিক রিলেশনস এবং প্রিন্টিং ও বুক পাবলিশিং। ডিপ্লোমা কোর্সে পড়ানো হবে ফোটোগ্রাফি ও ভিডিয়োগ্রাফি এবং ওয়েব ডিজ়াইন ও ডেভেলপমেন্ট। কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাদানে শুধুমাত্র তাত্ত্বিক ক্লাস নয়, ব্যবহারিক প্রশিক্ষণ এবং হাতেকলমে অভিজ্ঞতা লাভের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদার শিক্ষকরা ক্লাস নেবেন।

কোর্স শেষে ইন্টার্নশিপ (Derozio Memorial College) এবং প্লেসমেন্টেরও সুযোগ থাকবে। ভর্তি আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক পাশ করা যেকোনো বয়সের ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন। ফি-র কথা বলতে গেলে, বিভোক কোর্সের জন্য প্রতি সেমেস্টারে ৬,৫২০ টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য মোট ১০,০০০ টাকা ফি ধার্য করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ৩১ অগাস্টের মধ্যে আবেদন জমা দিতে পারবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যও সেখানে পাওয়া যাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT