নিউজ পোল ব্যুরো: মাত্র ন’বছর বয়সে মাথার ছাদ হারিয়েছিলেন। জীবন তখনই শেখায় লড়াই কাকে বলে। সেই ছোট্ট রিক্তা আজ দেশের গর্ব। চলতি বছরের UGC NET (UGC NET 2025 Topper) পরীক্ষায় গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মধ্যমগ্রামের রিক্তা চক্রবর্তী (Rikta Chakraborty)। তাঁর প্রাপ্ত পার্সেন্টাইল ৯৯.৯৮৪। দেশের মধ্যে এই বিভাগে অংশগ্রহণকারী ছিলেন ৬,৪৬৩ জন।
আরও পড়ুন:Tara Sutaria: উড়ন্ত চুমু! র্যাম্প থেকে প্রেমিকের উদ্দেশে… প্রকাশ্যেই প্রেমে সিলমোহর তারার!
চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান রিক্তা। তারপর থেকে পরিবার বলতে মা ও ভাই। মা রিনা চক্রবর্তী রেলে কর্মরত। মেয়ের এমন কৃতিত্বে গর্বে চোখ টলমল তাঁর। রিক্তার কথায়, ‘‘মা সবসময় বলতেন, আমি তোমার মা-বাবা দুজনই। যতদূর ইচ্ছে, পড়াশোনা করো আমি আছি।’’ সাংবাদিকতা নিয়ে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন রিক্তা। লক্ষ্য, গবেষণার পথে এগিয়ে যাওয়া, PhD (UGC NET 2025 Topper) সম্পূর্ণ করা। তবে কাজের জন্য কলকাতা ছাড়তে নারাজ তিনি। স্পষ্ট জানান, ‘‘এ শহরেই পড়াতে চাই। এখানেই থাকতে চাই।’’
এমন নজরকাড়া সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘২০২৫-এর UGC NET (UGC NET 2025 Topper)-এ গণজ্ঞাপন ও সাংবাদিকতায় সর্বভারতীয় স্তরে দ্বিতীয় হওয়ার জন্য রিক্তা চক্রবর্তীকে অভিনন্দন। তোমাদের কৃতিত্বে রাজ্য গর্বিত।’’ একই সঙ্গে বাংলা বিষয়ের পরীক্ষায় ৩,৬৮৪ জনের মধ্যে সর্বভারতীয় স্তরে প্রথম হয়েছেন কাটোয়ার নিলুফা ইয়াসমিন (Nilufa Yashmin)। তিনিও পেয়েছেন ১০০ পার্সেন্টাইল। দু’জনেই বাংলার মুখ উজ্জ্বল করেছেন শিক্ষা জগতে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
