Tara Sutaria: উড়ন্ত চুমু! র‍্যাম্প থেকে প্রেমিকের উদ্দেশে… প্রকাশ্যেই প্রেমে সিলমোহর তারার!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কের জল্পনায় এবার নিজেই সিলমোহর দিলেন তারা সুতারিয়া (Tara Sutaria)। এক সময় আদার জৈনের (Aadar Jain) সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী তারা সুতারিয়া। কিন্তু সেই প্রেমের ইতি তিক্ততায় যেখানে আদার নিজে বলেছিলেন, “বিয়ের আগে চার বছর টাইমপাস করেছি।” বলিউডে অনেকেই জানতেন, সেই সময় তারাই ছিলেন আদারের সঙ্গী। এই মন্তব্যে ভেঙে পড়েছিলেন তারা, ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁর মা-ও।

আরও পড়ুন:Saiyaara Box office Day 6: বক্স অফিসে ঝড় তুলেছে ‘সাইয়ারা’, ছয় দিনেই আয় ১৫৩ কোটি!

তবে অতীত আজ কুয়াশা। বৃহস্পতিবার নয়া দিল্লির (New Delhi) একটি ফ্যাশন শো-এর র‍্যাম্পে হাঁটতে হাঁটতে এক মুহূর্তে উড়ন্ত চুমু ছুড়লেন তারা (Tara Sutaria)। আর সেই চুমুর ঠিকানা দর্শকাসনে বসা বীর পাহাড়িয়া (Veer Phariya)। মুহূর্তে ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল সেই দৃশ্য। সাদা অফ-শোল্ডার গাউনে নজরকাড়া তারার চোখ ছিল শুধুই বীরের দিকে। আর বীরও যেন এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারেননি তাঁর থেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যাম্প থেকে বেরোনোর সময়েও ঘাড় ঘুরিয়ে বীরের দিকে তাকান তারা (Tara Sutaria)। তাদের চোখেই ছিল সমস্ত উত্তর।

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বীর-তারার সম্পর্ক নিয়ে। একসঙ্গে ইতালিতে (Italy) ছুটি কাটানো, মুম্বইয়ের অভিজাত রেস্তরাঁয় ডেট নাইট সবটাই ছিল প্রেমের ইঙ্গিত। এ দিন র‍্যাম্পে যেন তারই আনুষ্ঠানিক ঘোষণা। তারার অনুরাগীরা খুশি যে তিনি অতীত পেরিয়ে এগিয়ে গিয়েছেন। তবে কেউ কেউ প্রশ্নও তুলছেন আবার যেন তাঁকে ‘টাইমপাস’ ভাবা না হয়!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT