নিউজপোল বাংলা: আজ দুপুর ১.২০ নাগাদ প্রবল ভূমিকম্প (Earthquake) হয় কলকাতা (Kolkata) শহরে। সারা বাংলাতেই (West Bengal) পড়েছে এই ভূমিকম্পের প্রভাব। দক্ষিণ কলকাতার গল্ফ গার্ডেন অঞ্চলে প্রবল কম্পন অনুভূত হয়। এই অঞ্চলের বাসিন্দা বিখ্যাত অভিনেত্রী ও রাজনীতিবিদ রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) প্রবল ভূমিকম্পে কেঁপে উঠে আতঙ্কিত হয়ে পড়লেন।

নিজের আতঙ্কিত অবস্থার কথা ফেসবুকে লিখে জানালেন অভিনেত্রী (renowed actress)। রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Gangopadhyay) গল্ফ গার্ডেন অঞ্চলের দীর্ঘদিনের বাসিন্দা। গল্ফ গার্ডেন ও গল্ফ গ্রিন দক্ষিণ কলকাতার এইসব অঞ্চলগুলি ভীষণ ভাবেই সবুজে ঘেরা এবং এখনও অনেক খোলামেলা। তাই এই অঞ্চলে ভূমিকম্পের প্রভাব পড়েছে অনেক বেশি।

আজকাল হামেশাই ভূমিকম্প হয়। তবে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল প্রবল। ৫.০২ রিখটার স্কেলে ভূকম্পন হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল বাংলাদেশের খুলনা। অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় খুবই শক্ত মনের সাহসী মহিলা। কিন্তু এমন আচমকা ভূমিকম্পের রেশ কাটিয়ে এখনও তিনি উঠতে পারছেন না। রূপা যেহেতু বহুতলে থাকেন তাই কম্পনে তিনি বেশ আতঙ্কিত।
