Aparajita Adhya in Earthquake: ‘বাবা গো! ভূমিকম্প আমায় কম্প দিয়েছে।! সব কিছু কী জোরে নড়ছিল!’ অপরাজিতা

breakingnews কলকাতা বিনোদন

নিউজপোল বাংলা: ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল কলকাতা। উত্তর থেকে দক্ষিণে যার রেশ পড়েছে।
যে ভূমিকম্পে দুলে উঠেছে বেহালা (Behala)। যার জেরে রীতিমতো আতঙ্কিত অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। এখনও আতঙ্কের রেশ কাটছে না অভিনেত্রীর।

Bengali actress Aparajita Adhya tests positive for coronavirus - India Today

বাংলাদেশের খুলনা ছিল আজকের ভূমিকম্পের কেন্দ্র। আজকাল হামেশাই ভূমিকম্প হয়। তবে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল প্রবল। ৫.০২ রিখটার স্কেলে ভূকম্পন হয়।

বেহালা অঞ্চলে এই ভূমিকম্পের (Earthquake) প্রবল রেশ পড়েছে। আতঙ্কে অপরাজিতা আঢ্য ফেসবুকে জানালেন সে কথা। অপরাজিতা ফেসবুকে লিখলেন ‘আজকের ভূমিকম্প আমায় কম্প দিয়েছে। বাবা গো! সব কিছু কি জোরে নড়ছিল।’

Versatile actress Aparajita Adhya to feature in a new show - Times of India

অপরাজিতার এলাকা বেহালা চৌরাস্তা বেশ ঘনবসতিপূর্ণ। এখানে রেশ পড়েছে অনেক বেশিই। আলোর ঝাড় থেকে বালতিতে রাখা জল, বোতলের জল সবকিছু নড়ছিল। অপরাজিতা কোনওদিন এত বেশি ভূমিকম্প অনুভূত করেননি। এখনও ঘোর কাটছে না অভিনেত্রীর। এখনও মাথা ধরে রয়েছে অভিনেত্রীর। এত জোরে ঝাঁকুনিতে রীতিমতো আতঙ্কিত অভিনেত্রী।