নিউজপোল ব্যুরো: পুজোর আগে সেজে উঠেছে কলকাতা।শুধু আলোকসজ্জায় নয় রং ও আল্পনাতেও সেজেছে কলকাতার একাধিক রাস্তা ও উড়ালপুল।সেই রং ঘিরেই এবার তৈরি হয়েছে বিতর্ক। চিংড়িঘাটা উড়ালপুলে পরপর তিনটি বাইক হড়কে পড়ার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজ্য সরকারকে নিশানা করেছে মমতা তৃণমূল। পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।
অভিযোগ, নতুন রং করা উড়ালপুলে অল্প বৃষ্টিতেই সড়কে যাচ্ছে বাইক। বিপজ্জনক হয়ে উঠেছে এই উড়ালপুল।ভোট চুরি করে ক্ষমতায় আসা বিজেপি সরকার মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের মতে, রাস্তার কি ধরনের রং হবে সেটার বিষয়ে দেশের নীতি নির্ধারক সংস্থার স্পষ্ট নির্দেশিকা রয়েছে।তাঁর বক্তব্য, রাস্তা ভিজে থাকলে এই ধরনের রং এর ক্ষেত্রে গাড়ি পিছলে যাওয়ার প্রবণতা থাকে । পাশাপাশি রাস্তার উপর একাধিক রং চালকদের মনঃসংযোগেও প্রভাব ফেলতে পারে বলে তাঁর মত।
অন্যদিকে, এই বিতর্কে বিজেপির বক্তব্য, শুধুমাত্র রাস্তার রংকেই দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা যায় না। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের দাবি, বাইক পিছলে যাওয়ার নেপথ্যে একাধিক কারণ থাকতে পারে। তবে তদন্তে যদি প্রমাণিত হয় যে রাস্তার রঙের কারণেই দুর্ঘটনা ঘটছে, সে ক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত বলে জানিয়েছেন তিনি।
