নিউজপোল ব্যুরো: বিগ বসের ঘরে যত দিন এগোচ্ছে,ততই প্রতিযোগিদের মধ্যে সম্পর্ক জটিল হচ্ছে। বন্ধুত্বের আড়ালে চলছে নিজেদের বাঁচানোর লড়াই। ক্যাপ্টেন নির্বাচনের টাস্ককে কেন্দ্র করে কান্নায় ভেঙে পড়লেন মনামী ঘোষ। নিজের দলের সদস্যদের বিরুদ্ধেই বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন তিনি।
ঘরে চলছিল নতুন ক্যাপ্টেন বেছে নেওয়ার লড়াই। বর্তমান ক্যাপ্টেন নিরঞ্জন এই টাস্ক থেকে ভরত কলকে বাদ দেন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন জীতু। নিয়ম অনুযায়ী, প্রতিযোগীদের বিপক্ষ দলের বল ছিনিয়ে নিয়ে বালতিতে ফেলতে হচ্ছিল। তবে বল লুকিয়ে রাখা বা জলে ফেলা নিষেধ ছিল।
টাস্ক শেষ হতেই পরিস্থিতি বদলে যায়। হাউহাউ করে কেঁদে ফেলেন মনামী। তাঁর অভিযোগ, নিজের দলের রাজবীর ও নন্দিনী তাঁকে বিপক্ষ দলের কাছে কার্যত ‘বেচে দিয়েছেন’। ভরত কলের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মনামীর দাবি, খেলার সময় তাঁকে এগিয়ে দিলেও বিপদের মুহূর্তে পাশে দাঁড়াননি ভরত।
অন্যদিকে নিরঞ্জন ও নন্দিনীর মধ্যে একটা বোঝাপড়া হয় যে এই ক্যাপ্টেন নির্বাচনী টাক্স থেকে প্রথমে সৃজলা ও পরে মনামীকে সরিয়ে দেওয়া এবং দূর্নিবারকে ক্যাপ্টেন করা। বর্তমান পরিস্থিতি বিগ বসের ঘরের কি বদলআনে যা দেখার।
