Arbaaz Khan: ৫৮ বছরে আবারও বাবা! কন্যাসন্তানকে কোলে নিয়ে খুশিতে ভাসছেন আরবাজ খান

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ৫৮ বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ় খান (Arbaaz Khan)। গত ৫ অক্টোবর মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী সুরা খান। এ বার সদ্যোজাতকে নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন এই তারকা। সাদা তোয়ালেতে মোড়া একরত্তিকে কোলে নিয়ে হাসিমুখে দেখা গেল আরবাজ়কে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় ক্যামেরার সামনে ধরা পড়েন তিনি, আর সেই দৃশ্য ছড়িয়ে পড়ে মুহূর্তেই। ছবিশিকারিরা শুভেচ্ছায় ভরিয়ে দেন নবীন বাবাকে, তবে কন্যাসন্তানের মুখ প্রকাশ্যে আনেননি আরবাজ।

আরও পড়ুন:Rajvir Death: স্ত্রীর বারণ অমান্য করে বাইকে বেরিয়ে চিরবিদায়! পাঞ্জাবি গায়ক রাজবীরের করুণ পরিণতি

আরবাজ খান (Arbaaz Khan) জানিয়েছেন, তাঁদের কন্যার নাম রাখা হয়েছে ‘সিপারা’। নেটিজ়েনদের অনুমান, এই নামটি তৈরি হয়েছে বাবা-মায়ের নামের আদ্যক্ষর মিলিয়ে। একরত্তির আগমনে আনন্দে ভরে উঠেছে খান পরিবারের পরিবেশ। মা সুরা খান এখন সম্পূর্ণ সুস্থ, খুব শিগগিরই তাঁদের নতুন জীবনের অধ্যায় শুরু হবে। আরবাজ খান (Arbaaz Khan)-এর জীবনে এটি দ্বিতীয় দাম্পত্য। ২০১৬ সালে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। পরে ২০২৩ সালে মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন তিনি। দীর্ঘদিন ধরে তাঁদের সন্তান হওয়ার জল্পনা চলছিল, অবশেষে লক্ষ্মীপুজোর আগমুহূর্তে তাঁদের ঘরে এল ছোট্ট দেবকন্যা।

এর আগে মালাইকার সঙ্গে এক পুত্রসন্তান রয়েছে আরবাজের, নাম আরহান খান। পিতার জীবনের এই নতুন অধ্যায়ে আরহানও পাশে রয়েছেন। সূত্র অনুযায়ী, সৎমা সুরার সঙ্গে আরহানের সম্পর্ক অত্যন্ত উষ্ণ, এমনকি হাসপাতালে গিয়ে নবজাতককে দেখেও এসেছেন তিনি। তবে প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা এখনও এই বিষয় নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। আরবাজ খান (Arbaaz Khan)-এর জীবনের এই সুখবর ছড়িয়ে পড়তেই বলিউড ভাসছে শুভেচ্ছায়। সহকর্মীরা জানিয়েছেন, ৫৮ বছর বয়সেও তিনি যে কতটা প্রাণবন্ত ও ইতিবাচক, তা আবারও প্রমাণ করলেন। জীবনের দ্বিতীয় অধ্যায় যেন আরও উজ্জ্বল হয়ে উঠছে তাঁর জন্য। কন্যাসন্তান সিপারার আগমনে খান পরিবারে এখন শুধু আনন্দ আর ভালোবাসার আবহ।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole