Big Boss 19: বিগ বস্‌ ১৯-এর ঘরে চুম্বনের ঝড়! অমাল মালিককে চুমু খেয়ে বিতর্কে তানিয়া মিত্তল

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বিগ বস্‌ ১৯ (Big Boss 19)-এর ঘরে ক্রমশ উত্তেজনা বাড়ছে অমাল মালিক ও তানিয়া মিত্তলকে ঘিরে। সূত্রের খবর, একটি বিশেষ টাস্ক চলাকালীন অমালের ছবিতে চুমু খেয়েছেন তানিয়া। আর তাতেই শুরু হয়েছে নতুন বিতর্কের ঝড়। সহপ্রতিযোগী মালতী চাহরের দাবি, সেই খেলায় তানিয়া নিজেই অমালের প্রতিকৃতিতে চুম্বন করেন। বিগ বস্‌ ১৯ (Big Boss 19)-এর দর্শকরা এখন এই ঘটনা নিয়েই সরগরম।

আরও পড়ুন:Raghu Dakat: দেবের ‘রঘু ডাকাত’-এর প্রদর্শনে হাজির সোহিনী–ইধিকা, কিন্তু নেই রুক্মিণী! নতুন গুঞ্জনে সরগরম টলিপাড়া

তানিয়া কিন্তু বরাবরই আলোচনায়। নিজের সম্পর্কে তিনি দাবি করেছেন, তিনি কোটি কোটি টাকার মালকিন, তাঁর রয়েছে ১৫০ জন দেহরক্ষী এবং প্রায় ৮০০ জন পরিচারক। খাওয়াদাওয়ার ব্যাপারেও তিনি অত্যন্ত খুঁতখুতে। এমনকি জানান, বিশেষ এক ধরনের চা-পাতা কিনতে তিনি নাকি দিল্লি যান, যা পাওয়া যায় তাজমহলের পিছনের বাগানে। সেই বাগানেই তিনি নাকি প্রতিদিন বিশেষ চা বা কফি পান করেন। বিগ বস্‌ ১৯ (Big Boss 19)-এর ঘরে এই বিলাসবহুল জীবনযাপন নিয়ে ইতিমধ্যেই চলছে চর্চা।

অন্য দিকে, অমাল মালিক জানিয়েছেন, তিনি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন নিজের ভাবমূর্তি পুনর্গঠনের উদ্দেশ্যে। বলিউডে স্বজনপোষণের শিকার হয়ে বহু কাজ হারিয়েছেন বলে তাঁর দাবি। এমনকি পরিবারের সঙ্গে সম্পর্কও নাকি একসময় তিক্ত ছিল। তাই বিগ বস্‌ ১৯ (Big Boss 19)-এর মঞ্চে এসে নিজেকে নতুন করে তুলে ধরতে চান অমাল। এখন দেখা যাক, চুম্বনের এই বিতর্কে কোথায় গিয়ে থামে বিগ বস্‌ ১৯ (Big Boss 19)-এর এই রোমাঞ্চকর অধ্যায়।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole