Abir Chatterjee: পুজোয় সাফল্যের হ্যাটট্রিকে আবির চট্টোপাধ্যায়! বললেন, ‘সাফল্য কীভাবে উপভোগ করতে হয় সেটাও শেখার’

পেজ 3 বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: টলিউডের সবচেয়ে ধারাবাহিক সফল অভিনেতাদের তালিকায় প্রথম সারিতেই এখন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-র নাম। পুজোর মরসুম মানেই তাঁর ছবি, আর সেই ছবির সাফল্য। একের পর এক হিট ছবির মধ্য দিয়ে এবারে পুজোয় হ্যাটট্রিক করলেন অভিনেতা। ‘রক্তবীজ’, ‘বহুরূপী’ থেকে শুরু করে ‘রক্তবীজ টু’— তিনটি ছবিতেই আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-র পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শক ও সমালোচক উভয়কেই।

আরও পড়ুন: Big Boss 19: বিগ বস্‌ ১৯-এর ঘরে চুম্বনের ঝড়! অমাল মালিককে চুমু খেয়ে বিতর্কে তানিয়া মিত্তল

সাফল্যের এই ধারাকে কীভাবে দেখছেন তিনি? হাসতে হাসতে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) বললেন, “ব্যর্থতা থেকে যেমন শেখা যায়, সাফল্য থেকেও শেখা উচিত। আমরা অনেক সময় সাফল্য কীভাবে উপভোগ করতে হয়, তা জানি না। সাফল্যে বাড়াবাড়ি যেমন ঠিক নয়, আবার গায়েই না মাখা— সেটাও হাস্যকর। আসল কথা হল, জানতে হবে কাদের সঙ্গে সাফল্য ভাগ করতে হবে। আমি ভাগ করছি তাঁদের সঙ্গে, যাঁরা সত্যিই আমার সাফল্যে খুশি।”

আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) আরও বলেন, “প্রতিযোগিতা থাকবেই। কিন্তু সেটা যেন শালীনতার সীমা অতিক্রম না করে। দর্শকরা যেমন তাঁদের ভালোবাসা দিচ্ছেন, আমরা শিল্পীরাও যেন নিজেদের সংযত রাখি। সাফল্য মানে শুধুই বক্স অফিস নয়, সাফল্য মানে অভিজ্ঞতারও সমৃদ্ধি।” নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইন্ডোজ প্রযোজনায় টানা চারটি সফল ছবি করার পর এখন বলা চলে, আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-র কেরিয়ারের সোনালি অধ্যায় চলছে। আর এই ধারাবাহিক সাফল্যই যেন প্রমাণ করছে— পুজোর পর্দায় এখন ‘আবির’ মানেই ‘অচুক হিট’।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole