Harmanpreet Kaur : দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ জানালেন হরমনপ্রীত

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে হার ভারতের৷ এই টুর্নামেন্টে এটাই প্রথম হার হরমনপ্রীতের (Harmanpreet Kaur) দলের। তা নিয়েই শুরু হয়ে গেছে কাটাছেঁড়া। অধিনায়ক হরমনপ্রীত কৌর নিজেই বিরক্ত এই হারে। তিনি তার দলের টপ অর্ডার ব্যাটারদেরই দুষেছেন এই হারের জন্য। তিনি বলেন, ‘আমরা টপ-অর্ডার হিসেবে দায়িত্ব নিইনি। আমাদের কিছু পরিবর্তন করতে হবে। আমাদের ভালো স্কোর করতে হবে। এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট। এটি একটি কঠিন খেলা ছিল, কিন্তু (এখানে) অনেক কিছু শেখার আছে। আমাদের নিজেদেরকে ইতিবাচক মানসিকতার মধ্যে রাখতে হবে’।

ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘এটা কঠিন ম্যাচ ছিল। দু দলই ভালো খেলেছে। যদিও আমরা ব্যাট করার সময় ভেঙে পড়েছিলাম, তবুও আমরা বোর্ডে ২৫০ রান তুলতে পেরেছি। শেষ পর্যন্ত, ক্লো এবং ডি ক্লার্ক ব্যাট করে দেখিয়েছেন যে এটি একটি খুব ভালো পিচ ছিল এবং তারা যেভাবে ব্যাট করেছে তাতে জয় ওদেরই প্রাপ্য ছিল’।

আরও পড়ুন: Shyam Sundar Co Jewellers: শ্যাম সুন্দর জুয়েলার্সে শুরু ‘চমক ভরা ধনতেরাস ২০২৫’, সোনার ও হিরের গয়নায় বিশেষ ছাড় ও লাকি ড্র

ভারতের টপ অর্ডারে একের পর এক ব্যাটার যখন ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে চলে যাচ্ছে তখন হাল ধরেন বাংলার রিচা ঘোষ (Richa Ghosh)। তিনি ৮ নম্বরে ব্যাট করার সময় ১১টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৭৭ বলে ৯৪ রান করে দলকে ৬ উইকেটে ১০২ রান থেকে ২৫১ রানে অলআউট করে দেন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্কের অপরাজিত ৫৪ বলে ৮৪ (৮টি চার, ৫টি ছয়) এবং লরা ওলভার্ডের ৭০ রানের ইনিংস ভারতকে টুর্নামেন্টে প্রথম পরাজয়ের মুখোমুখি হতে বাধ্য করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole