Shyam Sundar Co Jewellers: শ্যাম সুন্দর জুয়েলার্সে শুরু ‘চমক ভরা ধনতেরাস ২০২৫’, সোনার ও হিরের গয়নায় বিশেষ ছাড় ও লাকি ড্র

কলকাতা পেজ 3

নিউজ পোল ব্যুরো:শ্যাম সুন্দর কোং জুয়েলার্স(Shyam Sundar Co Jewellers) ধনতেরাসে(Dhanteras 2025 Offers) গয়না প্রেমীদের জন্য অপেক্ষা করছে বড়সড় চমক। ‘চমক ভরা ধনতেরাস 2025′ শুরু হয়েছে গতকাল থেকেই চলবে ২২ অক্টোবর পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও সোনার ও হিরের গয়নায় থাকছে অনন্য সব অফার, ডিজাইনার কালেকশন এবং নিশ্চিত পুরস্কারের সম্ভার।

এবারের উৎসবে থাকছে হাতে তৈরি সোনা ও হিরের গয়নার (Gold & Diamond Jewellery) পাশাপাশি ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি বিশেষ বিয়ের কালেকশন (Wedding Jewellery Collection)। ব্র্যান্ডটির নিজস্ব ডিজাইনার সংগ্রহে চোখ ধাঁধানো নকশার গয়না যেমন মন কেড়ে নেবে, তেমনি থাকছে সাধ্যের মধ্যে দামের বিশেষ রেঞ্জ। এছাড়াও রয়েছে গ্রহরত্নের (Gemstones) বিস্তৃত সম্ভার, যা শুভ লগ্নে কেনাকাটায় এনে দেবে বাড়তি মাত্রা।

আরও পড়ুন:Weather Update : ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি, হাওয়া বদলের আভাস মিলছে বাংলায়

গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফারের মধ্যে অন্যতম হল সোনার গয়না কেনাকাটায় (Gold Jewellery Offer) প্রতি গ্রামে ৫২৫ টাকার মজুরি ছাড় এবং হিরের গয়নায় (Diamond Jewellery Offer) ১০০% মেকিং চার্জ ছাড়। প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এবং ১৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার (Discount Voucher)। এছাড়াও থাকছে মেগা ড্র— যেখানে ৫টি স্কুটি জেতার (Mega Draw, Scooter Prize) সুযোগ থাকবে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ‘শারদীয়া স্বর্ণসম্ভার ২০২৫’ এবং ‘চমক ভরা ধনতেরাস ২০২৫’-এর যৌথ অনুষ্ঠানে। বিশেষ অফারের আরেকটি দিক হলো মাত্র ২৫% অগ্রিম (Gold Price Lock Offer) দিয়ে সম্পূর্ণ গয়নার মূল্য নির্ধারণের সুযোগ। এর ফলে গয়না নেওয়ার দিন সোনার দাম বেড়ে গেলে গ্রাহকদের অতিরিক্ত মূল্য দিতে হবে না, আবার দাম কমলে কম মূল্যে গয়না পাওয়া যাবে। একইসঙ্গে থাকছে পুরোনো সোনা বদলে নতুন গয়না কেনার সুবিধা (Old Gold Exchange), সোনা ও রুপোর কয়েন (Gold & Silver Coin), পুজোর সামগ্রী ও সোনায় সোহাগা অফার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই বছরের কালেকশনের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট লাইফ কোচ ও নৃত্যগুরু অলকানন্দা রায়। সঙ্গে ছিলেন অর্পিতা সাহা ও রূপক সাহা, যাঁরা ব্র্যান্ডটির ডিরেক্টর। অর্পিতা সাহা বলেন, ধনতেরাস মানেই শুভ লগ্নে ধন-সম্পদকে আহ্বান জানানোর উৎসব। এই অনুষ্ঠানকে ঘিরেই দুই দশক আগে এই বিশেষ অফার শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এর পরিসর বেড়ে এখন এটি এক বিশাল উৎসবে পরিণত হয়েছে।এই অফার ত্রিপুরার আগরতলা, ধর্মনগর ও উদয়পুর এবং কলকাতার গড়িয়াহাট, বেহালা ও বারাসাতের সমস্ত শোরুমে (Showroom Offer) ১০ থেকে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত উপলব্ধ থাকবে। সুলভ মূল্য, অসাধারণ ডিজাইন ও আকর্ষণীয় অফারের সমন্বয়ে এই ধনতেরাসেও ব্র্যান্ডটি গ্রাহকদের মন জয় করতে তৈরি।