নিউজ পোল ব্যুরো: মাফিয়া কিং দাউদের নজর নাকি পড়েছে রিঙ্কু সিংয়ের (Rinku Singh death threat) ওপর। শোনা যাচ্ছে তার কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করেছে দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) ‘ডি কোম্পানি’। রিঙ্কুকে নাকি হুমকিও দেওয়া হয়েছে এই কোম্পানির পক্ষ থেকে। ইতিমধ্যেই দুজনকে পুলিশ গ্রেফতারও করেছে।

একটি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যামে প্রকাশিত খবর অনুযায়ী রিঙ্কুকে খুনের হুমকি দেওয়া হয়েছে। বাঁচার জন্য তাকে ৫ কোটি টাকা দিতে হবে। অভিযোগ পেয়ে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মহম্মদ দিলশাদ ও মহম্মদ নাভিদ নামের দু’জনকে গ্রেফতার করেছে। তাঁরাই রিঙ্কুকে হুমকি দিয়েছিলেন বলে খবর।
আরও পড়ুন:Rohit-Virat Future :রোহিত-বিরাটের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন গিল
রিপোর্টে জানানো হয়েছে, চলতি বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে তিন বার রিঙ্কুর কাছ থেকে টাকা চাওয়া হয়। রিঙ্কুর ম্যানেজারকে ইমেল করে হুমকি দেওয়া হয়। সেখানে ধৃতেরা নিজেদের ‘ডি কোম্পানি’র সদস্য বলে পরিচয় দিয়েছেন। হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ হন রিঙ্কু। দিলশাদ ও নাভিদকে ত্রিনিদাদ ও টোব্যাগো থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, এনসিপি (NCP) নেতা বাবা সিদ্দিকিকেও খুন হতে হয়েছিল দুষ্কৃতিদের হাতে। তাকেও তার আগে খুনের হুমকি দেওয়া হয়েছিল। তাঁর কাছে ১০ কোটি টাকা চাওয়া হয়েছিল। পরে আততায়ীর হাতে নিহত হন তিনি। সেই ঘটনার পরে পুলিশে অভিযোগ করেন সিদ্দিকির পুত্র। দু’টি ঘটনার নেপথ্যে একই গোষ্ঠী রয়েছে বলে অনুমান পুলিশের।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
গত মাসে রিঙ্কুর ব্যাট থেকেই এশিয়া কাপ জয়ের রান আসে। পুরো টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি তিনি। ফাইনালে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চোট সমস্যায় না খেলতে পারায় তিনি সুযোগ পেয়েছিলেন। একটি বল খেলেছিলেন এবং চার মেরে দলকে জিতিয়েছেন। এবার সেই রিঙ্কুর ওপরই নজর মাফিয়াদের। যা নিয়ে চিন্তায় ক্রিকেট প্রেমীরা।
