নিউজ পোল ব্যুরো: আকাশে যেন মেঘের ঘনঘটা কাটতেই চাইছে না। (weather update) একের পর এক ঘূর্ণাবর্তের দাপটে রাজ্যজুড়ে বজায় রয়েছে আর্দ্র ও ভ্যাপসা আবহাওয়া। (monsoon low pressure) বর্তমানে দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত এবং উত্তর ওড়িশাতেও আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয়। এর জেরেই দক্ষিণবঙ্গের আকাশ মুখ ভার করে রয়েছে এবং (rain forecast) বৃষ্টির সম্ভাবনা আপাতত জারি থাকছে।
আজও (light to moderate rain) হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। সেই সঙ্গে দমকা হাওয়ারও (gusty winds) সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বেশি।
আরও পড়ুন:Rohit-Virat Future :রোহিত-বিরাটের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন গিল
উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হলেও বর্তমানে কোনও বড় সতর্কতা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আগামী শনিবার পর্যন্ত উত্তরের ৮ জেলার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ (light rain) হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ খুবই সামান্য হবে বলেই ইঙ্গিত। অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বরং (scattered rainfall) বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। মাঝেমধ্যে রোদের দেখা মিললেও বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে।
তবে শনিবারের পর থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমে আসবে। (humidity drop) ধীরে ধীরে আবহাওয়া হবে শুষ্ক। দক্ষিণবঙ্গের মধ্যে বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া ও পূর্ব বর্ধমানে শনিবার রাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। এদিকে, শনিবার থেকে শুষ্ক বাতাসের (dry air) প্রভাব দেখা দেবে বিহার ও ঝাড়খণ্ডেও। ইতিমধ্যেই এই দুই রাজ্যের কিছু কিছু জায়গায় (monsoon withdrawal) বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রবিবারের পর থেকে বাতাসে আর্দ্রতা আরও হ্রাস পাবে। এর পর থেকেই বাংলাতেও ধীরে ধীরে হাওয়া বদলের ইঙ্গিত মিলবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই পরিবর্তনের ফলে (season change) সকাল-সন্ধ্যায় বাতাসে থাকবে হালকা শীতল ভাব। ধীরে ধীরে কমে আসবে গুমোট ভাব ও আর্দ্রতা। ফলে অক্টোবরের মাঝামাঝি থেকেই (autumn weather) রাজ্যে ধীরে ধীরে শরতের আবহ তৈরি হবে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। মেঘলা আকাশ কাটিয়ে রোদের ঝলক ও হালকা ঠান্ডার আমেজই হবে আসন্ন দিনের আবহ।
