নিউজ পোল ব্যুরো: অভয়ার মূর্তি (RG Kar Case) নিয়ে তৈরি হল নতুন বিতর্ক। জুনিয়র ডক্টর ফ্রন্টের (Junior Doctors Front) অডিট রিপোর্টে মূর্তির খরচ দেখানো হয়েছে ৫১,৩০০ টাকা, অথচ মূর্তির শিল্পী দাবি করেছেন তিনি এক টাকাও নেননি। এই তথ্যবিভ্রাট ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে প্রশ্নের ঝড়।
আরও পড়ুন: La Ganesan: দক্ষিণের রাজনীতি ও বাংলার প্রশাসনে এক অধ্যায়ের অবসান, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
ঘটনার সূত্রপাত মৌলালি যুব কেন্দ্রে আয়োজিত এক নাগরিক কনভেনশন থেকে। সেখানেই শিল্পী অসিত সাঁই জানান, আর জি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College) এক তরুণী চিকিৎসকের মৃত্যু (RG Kar Case) তাকে নাড়া দিয়েছিল। সেই আবেগ থেকেই নিজে থেকেই তৈরি করেন অভয়ার মূর্তি এবং তা তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিনামূল্যে দিয়ে দেন। অথচ জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রকাশিত অডিট রিপোর্টে দাবি করা হয়েছে, ‘ক্রাই অফ আওয়ার’ মূর্তির জন্য খরচ হয়েছে ৫১,৩০০ টাকা। তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) এই দ্বন্দ্ব নিয়েই প্রশ্ন তোলেন। “শিল্পী বলছেন, মূর্তি দিয়েছেন বিনামূল্যে। তাহলে এই টাকা কার খাতে গিয়েছে? ব্যাখ্যা চাই।”
জবাবে জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্য অনিকেত মাহাতো (Aniket Mahato) বলেন, শুধু মূর্তি নয়, তার সঙ্গে শেড, আলো, অনুষ্ঠান সব মিলিয়েই ওই খরচ। কিন্তু সমস্যা হলো, ওই রিপোর্টেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আলাদা বাজেট দেখানো আছে। ফলে বিভ্রান্তি আরও বাড়ে। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের তরফে ডা. করবী বড়াল সরাসরি এই অডিট রিপোর্টকে ‘মিথ্যাচার’ বলে উল্লেখ করেছেন। তার কথায়, “যেখানে এখনও দু’কোটির বেশি টাকা রয়েছে ফ্রন্টের অ্যাকাউন্টে, সেখানে কেন এই ভ্রান্ত হিসেব?”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও উঠছে প্রশ্ন। এত অনুদান (RG Kar Case) উঠলেও কোথায় গেল সেই টাকা? আর একবার যদি মিথ্যে ধরা পড়ে যায়, তাহলে মানুষের বিশ্বাস কি আর থাকে? সত্যজিৎ রায়ের এক বিখ্যাত সংলাপ ধার করে অনেকেই বলছেন, “যার একটা মিথ্যে ধরা পড়ে গেছে, তার উপর বিশ্বাস রাখা কঠিন।”
