নিউজ পোল ব্যুরো: স্বাধীনতা দিবসের দিনে ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) ভূয়সী প্রশংসা করেছেন। দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে গড়েছেন নজির। তিনি কবে ফিরবেন দেশের মাটিতে এই প্রশ্নই ছিল সকলের মনে। সেই অপেক্ষার এবার অবসান হতে চলেছে। সূত্রের খবর,
ভারতের ২১ শতকের মহাকাশ নায়ক এবং মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাআগামীকাল রবিবার ভারতে আসতে পারেন। ভারতে এসেই তিনি সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে।
সূত্রের খবর রবিবার দেশে ফেরার পর শুভাংশু সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন এবং তাঁর অভিজ্ঞতা সম্পর্কে মোদীকে অবহিত করতে পারেন। এই তথ্য ভারতের প্রথম মানব মহাকাশযান কর্মসূচিতে সহায়তা করবে। শুভাংশুর ভারতে ফেরার খবর পেতেই উচ্ছ্বাসিত দেশবাসী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফল অ্যাক্সিওম-৪ মিশনের পাইলট হওয়ার পর এটিই হবে তাঁর প্রথম স্বদেশ প্রত্যাবর্তন। বিমান থেকে একটি হাসিমুখে ছবি পোস্ট করে তিনি বলেন, দেশে ফিরে সকলের সঙ্গে তাঁর অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার জন্য তিনি ভারতে ফিরে আসার জন্য অধীর আগ্রহে। তিনি ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছেন না।
আরও পড়ুন: La Ganesan :রাজ্যের দায়িত্ব সামলানো এক অভিজ্ঞ রাজনীতিকের প্রস্থান
তিনি তাঁর পোস্টে লিখেছেন, “ভারতে ফিরে আসার জন্য যখন আমি বিমানে বসে আছি, তখন আমার হৃদয়ে এক ধরণের আবেগের মিশ্রণ চলছে। এই মিশনের সময় গত এক বছর ধরে আমার বন্ধু এবং পরিবার ছিল এমন এক দুর্দান্ত দলকে রেখে আসায় আমি দুঃখিত। মিশনের পরে প্রথমবারের মতো আমার সমস্ত বন্ধুবান্ধব, পরিবার এবং দেশের সকলের সাথে দেখা করতে পেরে আমিও উত্তেজিত। আমার মনে হয় জীবন এমনই-একসাথে সবকিছু হয়।” শুভাংশু আরও বলেন, “মহাকাশযাত্রার একমাত্র ধ্রুবক হল পরিবর্তন”। আমি বিশ্বাস করি এটি জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৮ দিন কাটিয়ে গত মাসেই পৃথিবীতে ফিরে এসেছেন। মহাকাশে থাকাকালীন তিনি সাতটি ভারতের নির্দিষ্ট করে দেওয়া পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। ভারতীয় বিজ্ঞানীদের পর্যালোচনার জন্য সেগুলি এখন ফিরিয়ে আনা হয়েছে এবং শীঘ্রই ফলাফল আশা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তাঁর দেওয়া তথ্য ভারতের মহাকাশ মিশন গগনযানে কাজে লাগবে বলেই আশা করা হচ্ছে।
