La Ganesan: দক্ষিণের রাজনীতি ও বাংলার প্রশাসনে এক অধ্যায়ের অবসান, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের রাজনৈতিক অঙ্গনে আরও একটি নক্ষত্র পতন। প্রয়াত হলেন নাগাল্যান্ডের (Nagaland) রাজ্যপাল ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল লা গনেশন (La Ganesan)। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ের (Chennai) এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। লা গনেশনের প্রয়াণে শোকস্তব্ধ জাতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সামাজিকমাধ্যম ‘এক্স’-এ ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়ে লেখেন, “একজন আদ্যোপান্ত জাতীয়তাবাদী হিসেবে লা গনেশন চিরস্মরণীয় হয়ে থাকবেন। জাতির সেবায় তার ভূমিকা অনস্বীকার্য।” মোদী (Narendra Modi) আরও উল্লেখ করেন, তামিলনাড়ু (Tamilnadu) জুড়ে বিজেপির (BJP) শিকড় বিস্তারে লা গনেশনের (La Ganesan) বিশেষ ভূমিকা ছিল এবং তিনি তামিল সংস্কৃতির প্রতি ছিলেন অত্যন্ত অনুরাগী।

আরও পড়ুন: Rahul Gandhi: স্বাধীনতা দিবসে লালকেল্লায় অনুপস্থিত রাহুল ও খাড়গে, বিজেপির কড়া কটাক্ষ, ‘জাতীয়তাবাদের মুখোশ খুলে গেল’

জানা গিয়েছে, ৮ আগস্ট বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সার্জারিও করা হয়। চিকিৎসকদের মতে, তিনি অচৈতন্য অবস্থায় হাসপাতালে পৌঁছন এবং জটিল অস্ত্রোপচারের পরও তাকে বাঁচানো যায়নি। থাঞ্জাভুরে জন্ম নেওয়া লা গনেশন শুরু করেন আরএসএস-এর (RSS) সদস্য হিসেবে। পরে বিজেপিতে (BJP) যোগ দিয়ে দক্ষিণ ভারতে দলের সংগঠন বিস্তারে মুখ্য ভূমিকা নেন। একসময় রাজ্যসভার সাংসদ হিসেবেও কাজ করেছেন তিনি।

২০২১ সালে মণিপুরের (Manipur) রাজ্যপাল নিযুক্ত হন লা গনেশন (La Ganesan)। ২০২২ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলান। এরপর ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে শপথ নেন।একজন প্রশাসক, সংগঠক ও জাতীয়তাবাদী চিন্তাধারার রাজনৈতিক নেতা হিসেবে তার অবদান স্মরণে রাখবে ভারত। তার প্রয়াণে দক্ষিণ ভারতের রাজনীতিতে যেমন শূন্যতা তৈরি হয়েছে, তেমনই বাংলার প্রশাসনিক পরিসরেও এক গুরুত্বপূর্ণ অধ্যায় সমাপ্ত হলো।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole