Tollywood: স্বাধীনতার এক নতুন সংজ্ঞা নিয়ে হাজির ‘বেলা’, প্রকাশ্যে ট্রেলার

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো:আমাদের সমাজে মেয়েদের জীবনকে ঘিরে থাকা নিয়ম, প্রত্যাশা আর বাঁধন যেন এক অদৃশ্য খাঁচা। বহুদিন ধরেই সেই খাঁচা ভাঙার চেষ্টা চালিয়ে আসছেন অনেক নারী, কিন্তু এখনো এই লড়াই শেষ হয়নি। আজকের যুগেও অনেক মেয়ে নিজের ইচ্ছে মতো বাঁচার সাহস পান না। কখনও সংসারের চাপে, কখনও সমাজের চোখরাঙানিতে, কখনও আবার নিজের ওপর আস্থা হারিয়ে থেমে যান।এমন এক বাস্তবতার মধ্যেই অনিলাভ চট্টোপাধ্যায়ের(Anilabha Chattopadhyay) ছবি ‘বেলা’(Bela) যেন এক নিঃশব্দ আহ্বান “থেমে থেকো না, নিজের পথ খুঁজে নাও।”

আরও পড়ুন: Dhumketu Day 1 Box office: বাংলা সিনেমার সর্ববৃহৎ ওপেনার ধূমকেতু! প্রথম দিনেই কোটির রেকর্ড

সম্প্রতি মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta) অভিনীিত ‘বেলা’(Bela)ছবির ট্রেলার(Trailer), যেখানে প্রতিটি পদে দেখানো হয়েছে তাঁর জীবনের সংগ্রামের কথা। ট্রেলারের(Trailer) শুরুতে দেখা যায়, বেলা একজন শিক্ষিত, বিয়ের পর পড়াশোনা চালিয়ে বিদেশে স্বামীর সঙ্গে সংসার করার স্বপ্ন দেখেন। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়, যখন তিনি স্বামীকে অন্যের প্রতি আকৃষ্ট হতে দেখেন। এখানেই অনেক নারী থেমে যান, চুপ করে সব সহ্য করেন। কিন্তু বেলার পথ ছিল আলাদা। ভাঙা মন নিয়েও তিনি মেনে নিলেন না যে জীবন শেষ হয়ে গেছে।বিদেশে থাকার সময় এক প্রতিবেশীর কাছ থেকে রান্না শেখা শুরু করেন বেলা। রান্না তাঁর জন্য শুধু রেসিপি শেখা নয়, বরং নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পথ হয়ে ওঠে। দেশে ফিরে ধীরে ধীরে সেই শেখা কাজে লাগিয়ে তৈরি করেন নিজের জায়গা। শুধু রান্নার বই লেখা নয়, বেলা রেডিও জকি হিসেবেও নিজের পরিচয় গড়ে তোলেন। তাঁর লেখা বইগুলো হয়ে ওঠে বহু নারীর রান্নাঘরের সঙ্গী, আর তাঁর কণ্ঠ রেডিওতে হয়ে ওঠে সবার প্রিয়।‘বেলা’(Bela) ছবিটি আসলে একটি প্রতীক,যেখানে বলা হচ্ছে, জীবনের দ্বিতীয় অধ্যায়ও প্রথমটির মতোই উজ্জ্বল হতে পারে, যদি আমরা নিজের স্বপ্নকে আঁকড়ে ধরি। বেলার সংগ্রামের কাহিনি আজকের মেয়েদের জন্য এক অনুপ্রেরণা, যেখানে তিনি শিখিয়েছেন ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়া যায়।ট্রেলারে(Trailer)প্রতিটি দৃশ্যে ফুটে উঠেছে সমাজে নারীর স্থান, তাঁদের লড়াই, এবং আত্মমর্যাদা রক্ষার দৃঢ়তা। একদিকে অতীতের আঘাত, অন্যদিকে নিজের ক্ষমতায় নতুন জীবন গড়ে তোলার প্রচেষ্টা এই দ্বন্দ্বই ছবির মূল সুর। ক্যামেরার(Camera) ভাষা ও সংলাপ একসঙ্গে বুনে দিয়েছে নারীশক্তির এক আবেগঘন চিত্রপট।

উল্লেখ্য, অনিলাভ চট্টোপাধ্যায়(Anilabha Chattopadhyay) পরিচালিত ‘বেলা’(Bela)ছবিতে ঋতুপর্ণা ছাড়া অভিনয় করেছেন পদ্মনাভ দাশগুপ্ত, দেবদূত ঘোষ, দেবপ্রতিম দাশগুপ্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী এবং ভদ্রা বসু।’বেলার গল্প শুধু সিনেমা নয়, এটি এক মানসিক বিপ্লবের বার্তা যেখানে বলা হচ্ছে, “আজকের বেলা আপনি, আপনিই।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole