Kolkata Police : মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে শহরে ট্র্যাফিক ব্যবস্থায় কড়াকড়ি, বিজ্ঞপ্তি জারি কলকাতা পুলিশের

কলকাতা শিক্ষা

নিউজ পোল ব্যুরো: ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা—মাধ্যমিক (Madhyamik Exam 2026)। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো ও পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার কথা মাথায় রেখে কলকাতা পুলিশ (Kolkata Police) ট্র্যাফিক ব্যবস্থায় বিশেষ কিছু পরিবর্তনের ঘোষণা করেছে। কলকাতার পুলিশ (Kolkata Police) কমিশনার মনোজ বর্মা এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার দিনগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট করেছেন।

আরও পড়ুন : US: ভারতীয়দের চাকরিতে ‘না’ আমেরিকার এই শহরে! এইচ-১বি ভিসা নিয়ে চরমে পৌঁছাল সংঘাত

কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে কলকাতা পুলিশের অধীন এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পণ্যবাহী ভারী যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে (Madhyamik Exam 2026)। এর ফলে শহরের প্রধান রাস্তাগুলিতে যানজট কমবে এবং পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ে সহজেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবে বলে আশা করা হচ্ছে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পণ্য পরিবহণের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এলপিজি, পেট্রোলিয়ামজাত দ্রব্য, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, দুধ, ওষুধ, সব্জি, ফল ও মাছের মতো নিত্যপ্রয়োজনীয় ও জরুরি সামগ্রী বহনকারী ভারী যান সকাল ৮টা পর্যন্ত শহরের রাস্তায় চলাচল করতে পারবে। এর পরে সেই যানগুলিকেও নির্দিষ্ট সময়সীমার মধ্যে চলাচল বন্ধ রাখতে হবে। যে সব এলাকায় মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র রয়েছে, সেখানে বিশেষভাবে যান নিয়ন্ত্রণ করা হবে (Madhyamik Exam 2026)। প্রয়োজনে পরীক্ষাকেন্দ্রের আশপাশের রাস্তায় যানবাহনের গতি কমানো, সাময়িকভাবে রাস্তা বন্ধ রাখা অথবা বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করা হতে পারে। পরীক্ষার সময় শব্দদূষণ এড়াতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকেও চালকদের বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

কলকাতা পুলিশ (Kolkata Police) আরও জানিয়েছে, পরীক্ষার জন্য আগে থেকেই যে সব বিধিনিষেধ ও নির্দেশিকা জারি রয়েছে, এই নতুন ট্র্যাফিক নিয়ম সেগুলির সঙ্গেই কার্যকর হবে। সাধারণ মানুষ ও যানচালকদের সহযোগিতার উপরই এই ব্যবস্থার সাফল্য অনেকটাই নির্ভর করছে বলে পুলিশ প্রশাসনের মত। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২, ৩, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১২ তারিখে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে(Madhyamik Exam 2026)। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণের কাজ ইতিমধ্যেই ২০ জানুয়ারি সম্পূর্ণ হয়েছে। পরীক্ষার্থীদের সময়মতো বেরোনো ও ট্র্যাফিক নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।