নিউজ পোল ব্যুরো: অরিজিৎ সিং নামটাই ‘আবেগ’। কাশ্মীর থেকে কন্যাকুমারী তাঁর গানে মন্ত্রমুগ্ধ। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে অরিজিৎ সিং ঘোষণা করেন তিনি আর সিনেমাতে প্লেব্যাক গাইবেন না। অরিজিতের এই চাঞ্চল্যকর পোস্ট দেখে মুষড়ে পড়েছে সারা দেশবাসী। কেরিয়ারের মধ্য গগনে থাকার সময় এমন সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ নয়। এই ঘোষণার পর, অরিজিৎ সিংয়ের শেষ প্লেব্যাক করা গান হয়ে থাকল সলমন খানের আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবিতে।
![100+] Arijit Singh Wallpapers | Wallpapers.com](https://i0.wp.com/wallpapers.com/images/hd/arijit-singh-indian-singer-guitar-performance-on-stage-fuw4t0crzw32rnfx.jpg?w=640&ssl=1)
অবসর গ্রহণের ঠিক আগে, সলমন খানের ‘ব্যাটেল অফ গলওয়ান’ সিনেমার জন্য প্লে ব্যাক করেছেন অরিজিৎ সিং। সলমনের ছবিতেই হয়ে থাকল অরিজিতের শেষ প্লেব্যাক। কিন্তু একসময় এই সলমন খানের সঙ্গেই বিরোধে জড়িয়েছিলেন অরিজিৎ।
কী কারণে অরিজিতের সঙ্গে বিরোধ হয় সলমনের? ২০১৪ সালে একটি ‘অ্যাওয়ার্ড শো’-তে ভুল বোঝাবুঝির মাধ্যমে এই বিরোধের সূত্রপাত হয়েছিল। সলমন খান অরিজিৎকে নিয়ে সেইসময় কিছু ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন, যদিও মজার ছলে। যার প্রতিক্রিয়া এসেছিল অরিজিতের দিক থেকেও। আর তাতেই মনক্ষুন্ন হয়েছিলেন সলমন। যার জন্য সলমনের বেশ কিছু ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয় অরিজিতের গান।
২০১৬ সালে স্টার গিল্ড অ্যাওয়ার্ডস চলাকালীন ঘটেছিল এই ঘটনা। মঞ্চে তখন সঞ্চালনা করছিলেন সলমন। মঞ্চে ডাকা হয় অরিজিৎকে অ্যাওয়ার্ড নিতে। অরিজিতের চুল তখন উসকো খুসকো। দেখে সলমন প্রশ্ন করেন, ‘তুমি কি ঘুমিয়ে গিয়েছিলে?’ এতে অরিজিতের জবাব ছিল, ‘তোমরাই আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছ’। সলমনের মনে আঘাত দেয় অরিজিতের করা এই মন্তব্যটি। তিনি এটিকে অসম্মানজনক বলে মনে করেছিলেন, যার ফলে দুজনের সম্পর্কে ফাটল দেখা দেয়। যদিও সলমনের প্রশ্নেই খোঁচা ছিল অরিজিতের প্রতি। যে সংঘাতের কারণে ‘কিক’, ‘বজরঙ্গি ভাইজান’ এবং ‘সুলতান’ ছবি থেকে সরিয়ে ফেলা হয় অরিজিতের গান।

ভুল বোঝাবুঝির পরই সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পোস্ট করেন অরিজিৎ। সুলতান সিনেমায় তাঁর গাওয়া গানটি রাখারও অনুরোধ করেন। এমন বিনয় ক’জন শিল্পী দেখাতে পেরেছেন প্রকাশ্যে? কিন্তু তাতে মন গলে না ভাইজানের। অবশেষে বেশ কয়েক বছর পরে সমস্যার সমাধান হয়। ‘টাইগার ৩’ ছবিতে সলমনের জন্য গান করেন অরিজিৎ সিং। অরিজিৎ সম্প্রতি সলমন খানের আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এও একটি গান গেয়েছেন। এটি হয়ে থাকল অরিজিতের শেষতম প্লেব্যাক।
