নিউজ পোল ব্যুরো: উত্তর কলকাতার ফাটাকেষ্টর কালীপুজোর সেই পুরোনো গৌরবের দিনগুলির কথা আজও লোকমুখে ঘোরে। উত্তমকুমার থেকে অমিতাভ বচ্চন, বিনোদ খন্না থেকে রাজেশ খন্না— এক সময় যাঁরা আসতেন দেবীর দর্শনে, মানত রাখতেন, তাঁদের হাতেই উঠেছিল বেনারসি, সোনা, হিরের গয়না। সময় বদলেছে, কিন্তু দেবীর প্রতি তারকাদের শ্রদ্ধা বদলায়নি। এখন সেই ঐতিহ্যের ভার বহন করছে নৈহাটির বড়মা। এ বারের কালীপুজো (Naihati Boroma) ঘিরেও তৈরি হয়েছে তুমুল আগ্রহ।
আরও পড়ুন:NEET SS Exam 2025: নিট এসএস পরীক্ষা নভেম্বর নয়, পিছিয়ে ডিসেম্বরে! কারণ জানাল না বোর্ড
মন্দিরের সম্পাদক তাপস ভট্টাচার্যের কথায়, এ বছর অভিনেত্রী অপরাজিতা আঢ্য দেবীর জন্য পাঠিয়েছেন রুপোর তোড়া। পুজোর দিন দেবীর পায়ে পরানো হবে সেই অলংকার। অন্য দিকে সাংসদ-অভিনেতা দেব তাঁর মানত পূরণে পাঠিয়েছেন এক দৃষ্টিনন্দন বেনারসি শাড়ি। দেবীর প্রতিমা যেহেতু বিশালাকৃতির, তাই সকলের উপহৃত বেনারসিগুলি দেবীর পিছনে টাঙিয়ে দেওয়া হয়, পরে সেই ছবি পাঠানো হয় ভক্তের কাছে।
এই কালীপুজো (Naihati Boroma) শুধু দেব আর অপরাজিতার নয়, এর সঙ্গে জড়িয়ে আছেন আরও বহু তারকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একাধিক বার গিয়েছেন এই মন্দিরে, দেবীর প্রতিমাকে উপহার দিয়েছেন বেনারসি শাড়ি। প্রার্থনা পূরণ হওয়ার পর তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্রকে নিয়ে এসেছিলেন দেবী দর্শনে, ‘দেবী চৌধুরাণী’ মুক্তির আগে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ইধিকা পাল— সকলেই নৈহাটির বড়মার কৃপাধন্য।
তাপস ভট্টাচার্যের কথায়, বড়মা শুধু তারকাদের নয়, সবার। তিনি বলেন, “খ্যাতনামী, অখ্যাত— সকলেরই সমান জায়গা বড়মার কাছে। মন থেকে ডাকলে বড়মা সাড়া দেন সবার ডাকে।” তবু তারকাদের আগমন ও তাঁদের মানতপূরণ যেন এই পুজোয় অন্য মাত্রা যোগ করে। এই কালীপুজো (Naihati Boroma) ঘিরে তাই এবারও মানুষের উৎসাহ তুঙ্গে। দেবীর অলংকারে থাকছে রুপোর তোড়া, বেনারসি আর তারকাদের অগাধ ভক্তি।
প্রতিবারের মতো এবারও কালীপুজো (Naihati Boroma) হয়ে উঠবে এক অনন্য আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মিলনক্ষেত্র, যেখানে আলো, ধূপ, ধ্বনি আর বিশ্বাসের মিশ্রণে ফুটে উঠবে দেবীর মহিমা। তারকাদের উপহার যেন আরও একবার প্রমাণ দেয়, নৈহাটির বড়মা এখনও সবার প্রিয়, সবার ভরসা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
