Rahul Arunoday Banerjee death:দিঘায় শুটিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়!

বিনোদন

নিউজ পোল ব্যুরো:টলিউড ইন্ডাস্ট্রিতে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee death)। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের তালসারি সৈকত-এ সমুদ্রে তলিয়ে তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/03/29/tmc-alleges-nexus-over-inaction-on-gyanesh-kumar-removal-notice/

জানা গিয়েছে, স্টার জলসা-র ধারাবাহিক ভোলে বাবা পার করেগা-র শুটিংয়ের জন্য পুরো ইউনিট দিঘায় গিয়েছিল। রবিবার সকালে তালসারি সৈকতে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, দৃশ্য ধারণের সময় সমুদ্র তুলনামূলকভাবে উত্তাল ছিল। সেই সময়েই আচমকা পা হড়কে গভীর জলে তলিয়ে যান অভিনেতা।

ঘটনার পর মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুটিং সেটে। ইউনিটের সদস্যরা তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেন। প্রায় দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর অবশেষে টেকনিশিয়ান ও স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকেরা সমস্ত চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচাতে পারেননি এবং মৃত বলে ঘোষণা করেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee death) টলিউডের অত্যন্ত পরিচিত ও পরিশ্রমী অভিনেতাদের মধ্যে একজন ছিলেন। অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন থিয়েটার মঞ্চ থেকে। নিজের দক্ষতা ও নিষ্ঠার জোরে ধীরে ধীরে জায়গা করে নেন ছোট পর্দায়। জি বাংলা-র জনপ্রিয় অনুষ্ঠান খেলা-য় ‘আদিত্য’ চরিত্রে অভিনয় করে তিনি প্রথম দর্শকদের নজরে আসেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

এরপর বড় পর্দাতেও তাঁর যাত্রা শুরু হয়। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত চিরদিনই তুমি যে আমার ছবিতে তাঁর অভিনয় দর্শকমহলে বিপুল প্রশংসা পায়। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন তাঁর বাস্তব জীবনের স্ত্রী প্রিয়ঙ্কা সরকার। ছবির গান ও গল্প আজও দর্শকদের মনে অমলিন।

ক্যারিয়ারের এক পর্যায়ে তিনি কিছুদিনের জন্য আড়ালে থাকলেও, পরবর্তীতে আবার নতুন উদ্যমে ছোট পর্দায় কামব্যাক করেন। সম্প্রতি ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে তাঁর উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে সাড়া ফেলেছিল। তাঁর অভিনয় দক্ষতা ও স্ক্রিন প্রেজেন্স আবারও প্রশংসিত হচ্ছিল।

হঠাৎ এই দুর্ঘটনায় তাঁর অকাল প্রয়াণে স্তম্ভিত গোটা টলিউড ইন্ডাস্ট্রি। সহকর্মী, পরিচালক থেকে শুরু করে অসংখ্য ভক্ত—সবার মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

একজন প্রতিভাবান অভিনেতার এমন আকস্মিক মৃত্যু শুধু ইন্ডাস্ট্রির জন্যই নয়, দর্শকদের কাছেও অপূরণীয় ক্ষতি হয়ে রইল।