Salman Khan: ‘বলিউডে বহিরাগত নই, সলমন তো আমারই পরিবার’ শাহরুখের অকপট স্বীকারোক্তি রিয়াধের মঞ্চে

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: রিলের পর্দায় তাঁদের করণ-অর্জুন অবিচ্ছেদ্য ভাই, কিন্তু বাস্তবেও শাহরুখ খান ও সলমন খান (Salman Khan)-এর বন্ধুত্ব আজও বলিউডে এক অনন্য উদাহরণ। সময়ের সঙ্গে বদলেছে অনেক সম্পর্ক, তবুও এই দুই তারকার পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা কেবল আরও দৃঢ় হয়েছে। সম্প্রতি সৌদি আরবের রিয়াধে আয়োজিত এক বিশাল মেগা পুরস্কার অনুষ্ঠানে সেই বন্ধুত্ব আবারও প্রকাশ্যে এসে পড়ল, যখন বাদশা স্বয়ং ঘোষণা করলেন— তিনি বলিউডে বহিরাগত নন, কারণ সলমন তো তাঁর পরিবার।

আরও পড়ুন:Naihati Boroma: তারকাদের উপহারে সাজছে নৈহাটির বড়মা, এ বারের কালীপুজোয় দেবীর অলংকারে বিশেষ চমক

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের তিন খান— শাহরুখ, আমির ও সলমন খান (Salman Khan)। মঞ্চে সলমন তাঁর বক্তব্যে শাহরুখের সংগ্রামের কাহিনি তুলে ধরেন। বলেন, “আমির আর আমি ফিল্মি পরিবারে জন্মেছি, কিন্তু এই ছেলেটি— শাহরুখ— দিল্লি থেকে এসে নিজের জগৎ তৈরি করেছে।” কথা শেষ হওয়ার আগেই শাহরুখ রসিক ভঙ্গিতে থামিয়ে দিয়ে বলেন, “তোমাকে থামানোর জন্য দুঃখিত ভাই, কিন্তু আমি বলিউডে বহিরাগত নই। আমারও ফিল্মি ব্যাকগ্রাউন্ড আছে— কারণ সলমন খান (Salman Khan)-এর পরিবারই তো আমার পরিবার।” মুহূর্তে হাসি আর হাততালিতে মুখরিত হয় গোটা অডিটোরিয়াম। পাশে বসা আমির খানও হেসে ওঠেন এবং বলেন, “এখন তো সবাই জানে কেন শাহরুখ এত বড় তারকা।”

এই দৃশ্য যেন আবারও মনে করিয়ে দেয় তাঁদের রিলের জগৎ থেকে উঠে আসা সেই বন্ধুত্বের প্রতিচ্ছবি। করণ-অর্জুন, ‘পাঠান’ ও ‘টাইগার ৩’-এর ক্যামিও, কিংবা পারিবারিক অনুষ্ঠানে একে অপরের পাশে থাকা— সবেতেই যেন জীবন্ত হয়ে ওঠে সলমন খান (Salman Khan) ও শাহরুখ খানের সম্পর্কের উষ্ণতা। নেটদুনিয়ায় এখন ভাইরাল সেই ভিডিও, যেখানে তাঁদের এই বন্ধুত্বের নিদর্শন দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা লিখছেন— “এই দু’জনই বলিউডের প্রকৃত রাজা।”

শুধু পর্দায় নয়, জীবনের প্রতিটি অধ্যায়েই সলমন খান (Salman Khan) ও শাহরুখ যেন প্রমাণ করে চলেছেন, খ্যাতির শীর্ষেও মানবিকতার জায়গা অটুট থাকে। রিয়াধের মঞ্চে তাঁদের হাস্যরস মেশানো কথোপকথন যেন আবারও মনে করিয়ে দিল, বলিউডের আসল জাদু শুধু গ্ল্যামার নয় সেটা আসলে সম্পর্কের গভীরতা, যা সময়ের সঙ্গে আরও উজ্জ্বল হয়ে ওঠে।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole