নিউজ পোল ব্যুরো: আমরা অভিনয় জীবনকে যতটা সহজ ভাবি, তা একেবারেই নয়। মনের জোরের দ্বারা এই জগতে টিকে যাওয়া সম্ভব। কারণ পান থেকে চুন খসলেই তাদের পড়তে হয় নানারকম কটাক্ষের সম্মুখে। সম্প্রতি ‘টক্সিক ‘- এর প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। এই ছবিতে অভিনয় করছেন যশ (Yash) এবং কিয়ারা আডবাণী। এরপর থেকেই শুরু হয়েছে সেই ছবির বিভিন্ন মুহূর্ত নিয়ে সমালোচনা।
অনেকেই মা হওয়ার পর নায়িকার এমন দৃশ্যে অভিনয় মেনে নিতে পারেননি। আবার অনেকের কটাক্ষের তীর যশের দিকে। তবে শুধু কিয়ারা নয়, তারা সুতারিয়ার সাথেও ছবিতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে নায়কের। এবার এই সমস্ত সমালোচনার মুখে জবাব দিলেন নায়ক নিজেই।
নায়ক বলেন ছবির স্বার্থে ঘনিষ্ঠ দৃশ্য থাকতেই পারে। তার মতে দৃশ্যগুলিকে উপস্থাপন করা হয়েছে।কিন্তু তার মানে আমরা অশালীনতাকে সমর্থন করছি তা নয়। তিনি এও জানান ছবিটি ভালভাবে দেখলেই বোঝা যাবে তিনি কোনো চুম্বন দৃশ্যেও অভিনয় করেননি। এরপর তিনি জানান এই ছবিটি নতুন প্রজন্মদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। তবে দর্শককে উদারমনস্কতা নিয়ে ছবি দেখার আহ্বান জানিয়েছেন যশ (Yash)।
তবে যশ শুধুমাত্র একজন দুর্দান্ত অভিনেতা নন, একজন উৎসাহ প্রদানকারী সহকর্মীও বটে। কিয়ারাকে এই ছবি নিয়ে অনেক কটাক্ষের সামনে পড়তে হয়েছে ঠিকই। কিন্তু তিনি বারবার পাশে পেয়েছেন যশকে। যশ সকলের উদ্দেশ্যে বলেছেন একটি গানের ঝলকের ওপর ভিত্তি করে একজন অভিনেত্রীকে এতটা কটাক্ষ করা ঠিক নয়। তিনি জানিয়েছেন ছবিতে কিয়ারার পরিশ্রম এবং নিষ্ঠা সকলকে মুগ্ধ করতে বাধ্য।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
