Detective Eken: কেরালায় রহস্যভেদে একেন বাবু, স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এল নতুন ছবির ফার্স্ট লুক

পেজ 3

নিউজ পোল ব্যুরো: একেন (Eken) বাবু চরিত্রটি না বাঙালিদের মধ্যে বরাবরই ভাল সাড়া পাওয়া গেছে। সে সিরিজ হোক বা সিনেমাই হোক। একেনের চরিত্রে অনির্বাণ চক্রবর্তীর অভিনয় বরাবরই দর্শককে মুগ্ধ করেছে। একেন বাবুর পুরুলিয়ায় পাকড়াও সিরিজের শেষের দিকেই পরিচালক জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি কেরালার রহস্য নিয়ে নতুন রূপে ফিরবেন একেন। এই খবর পাওয়ার পর থেকেই দর্শকের মনে উত্তেজনার সীমা ছড়িয়েছিল। অবশেষে একেবারে দক্ষিণী স্টাইলে আবারও আবির্ভাব হল একেনের।

আরও পড়ুন: Srijit Mukherji: ‘গুপী-বাঘা’র হাত ধরে সত্যজিৎকে শ্রদ্ধার্ঘ্য, সৃজিতের নতুন ছবি ‘মহারাজা তোমারে সেলাম’

কেরালায় কুরুক্ষেত্র বাঁধাবেন এবার একেন (Eken) ও তার টিম। অন্যান্য ছবির মতই ‘বাপি’ এবং ও ‘প্রমথ’র চরিত্রে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ। তবে এবার কাস্টিং তালিকায় যুক্ত হচ্ছেন রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, সুব্রত দত্ত, অর্ণ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য এবং কমলেশ্বর মুখোপাধ্যায়।

স্বাধীনতা দিবসের দিন ইতিমধ্যেই সকলের ফার্স্ট লুক এসে গেছে। শুধু তাই নয়, এসেছে ছবির পোস্টারে প্রথম ঝলক। প্রসঙ্গত, দুর্গাপুজোর সময়ই মুক্তি পাবে এই ছবি। তবে এবার একেন বাবু একা থাকছেন না। থাকছে বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু, দেশু ৭, এম্পারার ভার্সেস শরৎচন্দ্র।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole