Manali Thakur: আট বছরের দাম্পত্যে ভাঙন! বিদেশি স্বামী থেকে কি আলাদা হচ্ছেন মোনালি ঠাকুর?

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউড ও টলিউডে একের পর এক হিট গানের সুরে দর্শকের মন জয় করা গায়িকা মোনালি ঠাকুরের (Manali Thakur) ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। আট বছরের দাম্পত্য জীবনের পর কি তবে আলাদা পথে হাঁটতে চলেছেন তিনি?

আরও পড়ুন:Muslin Magic : বিশ্ববাংলার অর্ডারে ব্যস্ত কালনার তাঁতশিল্পীরা, পুজোয় আসছে মসলিন শাড়ি

২০১৭ সালে সুইজারল্যান্ডের ব্যবসায়ী মাইক রিখটারকে (Mike Rikhtar) চুপিচুপি বিয়ে করেছিলেন মোনালি। তবে বিয়ের কথা প্রকাশ্যে আনেন আরও তিন বছর পরে। মাইক পেশায় হোটেল ব্যবসায়ী। শুধু তাই নয়, গ্রামীণ জীবন, কৃষিকাজ ও পশুপালন তাঁর নেশা। বিয়ের পর বহুবার মোনালিকে (Manali Thakur) সুইজারল্যান্ডে তাঁদের সংসারের ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছিল। সেই সময় গায়িকা জানিয়েছিলেন, স্বামীর তুলনায় তাঁর রোজগার অনেক বেশি। তাই ‘গোল্ড ডিগার’ (Gold Digger) আখ্যা দেওয়াটা সম্পূর্ণ ভুল।

কিন্তু গত কয়েক মাসে ছবিটা একেবারে পাল্টে গেছে। জানা যাচ্ছে, প্রায় বছর খানেক ধরে দেশে রয়েছেন মোনালি (Manali Thakur)। স্বামী-স্ত্রী নাকি আর একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন না। মাইকের প্রোফাইল এখন ব্যক্তিগত। সব মিলিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। তাছাড়া, একসময়ের শেয়ার করা সুখের মুহূর্তগুলিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছেন গায়িকা। ফলে তাঁদের সংসারে ভাঙনের গুঞ্জন আরও জোরাল হয়েছে।

যদিও এই বিচ্ছেদ জল্পনা নিয়ে মোনালি (Manali Thakur) বা মাইক কেউই মুখ খোলেননি। তবে ঘনিষ্ঠ মহলের দাবি, ভৌগোলিক দূরত্বই হয়তো সম্পর্কের মধ্যে তৈরি করেছে অস্বস্তি। কলকাতায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন গায়িকা। এদিকে, মাইকের ব্যবসা সুইজারল্যান্ডেই সীমাবদ্ধ। ফলে তাঁদের দেখা-সাক্ষাৎ কার্যত বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে, আট বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে চলেছেন কি মোনালি? নাকি সাময়িক সমস্যা মিটিয়েই ফের সুখের ছবিতে ফিরবেন গায়িকা? উত্তর দেবে সময়ই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole