নিউজ পোল ব্যুরো: আমেরিকার শুল্কবৃদ্ধির (Trump Tariffs) সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় শিল্পজগৎ। দেশের একাধিক রপ্তানিনির্ভর খাত আজ ভয়ঙ্কর সংকটে। বিশেষ করে বস্ত্র, চর্ম ও কৃষি-ভিত্তিক ছোট ব্যবসায়ীরা শুল্কের (Trump Tariffs) ভারে প্রায় ধ্বংসপ্রাপ্ত। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক (Trump Tariffs) চাপিয়েছে, যার ফলে দেশের রপ্তানিযোগ্য পণ্যের প্রতিযোগিতা শক্তি ভয়ঙ্করভাবে কমে গেছে।
এই ধাক্কা সামলাতে এবার ব্যবসায়ীদের জন্য বিশেষ প্যাকেজ আনার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার (Central Government)। সূত্রের খবর, এই প্যাকেজে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা, রপ্তানি ভর্তুকি এবং বিকল্প বাজারে প্রবেশে সহায়তা অন্তর্ভুক্ত থাকতে পারে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বস্ত্র শিল্প। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের সভাপতি এসসি রালহানের মতে, তিরুপুর, নয়ডা, সুরাটের মতো রপ্তানি হাবগুলো কার্যত উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। কারণ, উচ্চ শুল্কের ফলে ভারতীয় পণ্য এখন ভিয়েতনাম (Viyetaname), বাংলাদেশ (Bangladesh) ইত্যাদি দেশের তুলনায় অনেক বেশি দামী হয়ে দাঁড়িয়েছে।
শুধু বস্ত্র নয় চর্মশিল্প, জুতো, রাসায়নিক ও কৃষিজ পণ্যের রপ্তানিকারকদের দিকেও নজর রেখেই কেন্দ্র ভাবছে এই বিশেষ প্যাকেজের পরিকল্পনা। ছোট ও মাঝারি ব্যবসায়ীদের যেন হাল না ভেঙে পড়ে, তাই সহজ ঋণ ব্যবস্থা চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিকল্প বাজারে প্রবেশের রূপরেখাও তৈরি করছে বাণিজ্য মন্ত্রক। ইতিমধ্যেই অন্তত ৪০টি নতুন দেশের বাজারে ভারতীয় পণ্য তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্রিটেন, জার্মানি, জাপান, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে পোল্যান্ড, রাশিয়া, মেক্সিকো, কানাডা, বেলজিয়াম ও অস্ট্রেলিয়ার মতো সম্ভাবনাময় দেশ রয়েছে তালিকায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
