Gold Price Today : রেকর্ড পতন! একদিনে ২৪ ক্যারেট সোনার দাম কমল ২২,৯০০ টাকা, রূপোর দামও হু হু করে পড়ল

দেশ ব্যাবসা বানিজ্য

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি সোনার দাম রেকর্ড গড়েছিল (Gold Price Today)। এক পর্যায়ে ২৪ ক্যারেট সোনার দাম দেড় লাখের (₹1,50,000) সীমা ছাড়িয়ে যাওয়ায় সাধারণ মধ্যবিত্ত মানুষের ঘুমও উড়েছিল। দেশজুড়ে সোনার বাজারে রীতিমতো উদ্বেগের ছায়া নেমে এসেছিল। তবে আজ অবশেষে বাজারে স্বস্তির বাতাস বয়ে গেছে। একদিনে সোনার দাম (Gold Rate) হু হু করে পতন করেছে। শুধু সোনা নয়, রুপোর দাম (Silver Rate)ও এক ধাক্কায় অনেকটা কমেছে।

আরও পড়ুন : Saraswati Puja Weather Update : সরস্বতী পুজোর আগে কুয়াশা-শীতের যুগলবন্দি, দিনে বাড়বে তাপমাত্রা—কেমন থাকবে বাংলার আবহাওয়া?

আজ ২৪ ক্যারেট সোনার দামের (24K Gold Rate) খবর অনুযায়ী, এক গ্রাম সোনার দাম পড়েছে ১৫,৪৩১ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রাম ২২৯ টাকা কমেছে। ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৫৪,৩১০ টাকা, যা একদিনে ২,২৯০ টাকা কমেছে। ১০০ গ্রাম সোনার দাম এখন ১৫,৪৩,১০০ টাকা, যা একদিনে ২২,৯০০ টাকার পতন দেখিয়েছে। ২২ ক্যারেট সোনার (22K Gold Rate) দামও কমেছে। এক গ্রাম সোনার দাম আজ ১৪,১৪৫ টাকা, ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৪১,৪৫০ টাকা। ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ১৪,১৪,৫০০ টাকা, যা একদিনে ২১,০০০ টাকা কমেছে। ১৮ ক্যারেট সোনার (18K Gold Rate) দামও পতনের মুখে। এক গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম এখন ১১,৫৭৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১,১৫,৭৩০ টাকা, আর ১০০ গ্রাম সোনার দাম পড়েছে ১১,৫৭,৩০০ টাকা। এর ফলে একদিনে ১৭,২০০ টাকা সোনার দাম কমেছে (Gold Price Today)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

রুপোর (Silver Rate) বাজারেও সমান ধাক্কা। ১০০ গ্রাম রুপোর দাম এখন ৩২,৫০০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়েছে ৩,২৫,০০০ টাকা। একদিনে রুপোর দাম কমেছে ৫,০০০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর হঠাৎ পতনের সঙ্গে দেশের বাজারও সরাসরি প্রভাবিত হয়েছে। এদিকে, সাধারণ মানুষ যারা সোনায় বিনিয়োগ করেছেন, তাদের জন্য স্বস্তির খবর। এখন ক্রেতাদের সুযোগ রয়েছে তুলনামূলকভাবে কম দামে সোনা ও রূপো কেনার। বাজার বিশ্লেষকরা মনে করাচ্ছেন, এই পতনের পরে সাময়িকভাবে সোনার দাম স্থিতিশীল হতে পারে। তবে বিনিয়োগের আগে বাজারের আপডেট নিয়মিত দেখা অত্যন্ত জরুরি।