Saraswati Puja Weather Update : সরস্বতী পুজোর আগে কুয়াশা-শীতের যুগলবন্দি, দিনে বাড়বে তাপমাত্রা—কেমন থাকবে বাংলার আবহাওয়া?

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: লক্ষ্মীবারের সকাল থেকেই বাংলার আকাশে শীতের চাদর আরও একটু গাঢ়। ভোরের আলো ফোটার আগেই ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে শহর থেকে গ্রাম—চারপাশে একেবারে শীতের আমেজ। এমন আবহাওয়ার মধ্যেই শুক্রবার সরস্বতী পুজো । বাগদেবীর আরাধনার আগে স্বাভাবিকভাবেই প্রশ্ন, কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? (Saraswati Puja Weather Update) আলিপুর আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানা গিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তার পরবর্তী কয়েক দিনে তাপমাত্রায় কোনও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, শীত একেবারে বিদায় নিচ্ছে না, আবার কনকনে ঠান্ডাও ফিরছে না—এই দোলাচলের মধ্যেই কাটবে সরস্বতী পুজোর দিনগুলো। (Saraswati Puja Weather Update)

আরও পড়ুন : Hiran Chatterjee : চুপিসারে দ্বিতীয় বিয়ে করে বিতর্কে হিরণ চট্টোপাধ্যায়, বাবার সিদ্ধান্তে প্রকাশ্যে মায়ের পাশে দাঁড়ালেন নিয়াসা

উত্তরবঙ্গের ক্ষেত্রে ছবিটা খানিক আলাদা (North Bengal Weathe Update)। সেখানে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে পূর্বাভাস। পাহাড়ি এলাকায় তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর সমতলের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা থাকবে ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী চার-পাঁচ দিনে উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া কিছুটা আটকে গিয়েছে। তার সঙ্গে পূবালী বাতাসে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই দুইয়ের জেরেই দিনের বেলায় তাপমাত্রা বাড়ছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। হাওড়ার উলুবেড়িয়ায় তাপমাত্রা পৌঁছেছে ৩০ ডিগ্রিতে, ডায়মন্ড হারবার ও কলাইকুন্ডাতে ছিল প্রায় ২৯.৬ ডিগ্রি। সল্টলেক, আসানসোল ও ঝাড়গ্রামেও দিনের বেলায় বেশ গরম অনুভূত হয়েছে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

দিন ও রাতের তাপমাত্রার ফারাক বেড়ে যাওয়ায় অস্বস্তি বাড়ছে। যেমন উলুবেড়িয়ায় এই পার্থক্য ছিল প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের (IMD) মতে, রাজ্যের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। সব মিলিয়ে, সরস্বতী পুজোর দিনে সকালে থাকবে শীতের ছোঁয়া, কুয়াশার চাদর, আর দুপুর গড়াতেই শীতের রেশ অনেকটাই কমে যাবে। তাপমাত্রার বড় কোনও ওঠানামা না হলেও এই মিশ্র আবহাওয়াতেই কাটবে উৎসবের দিনগুলো (Saraswati Puja Weather Update)।