নিউজ পোল ব্যুরো: শহরের কোলাহল থেকে অনেক দূরে, একেবারে নিঃশব্দে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে আচমকাই চর্চার কেন্দ্রবিন্দুতে বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। মঙ্গলবার দুপুরে নিজেই সোশাল মিডিয়ায় (Social Media) বিয়ের খবর প্রকাশ করে কার্যত ‘বোমা ফাটান’ তিনি। তারপর থেকেই নেটদুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল— সর্বত্রই শুরু হয় জোর জল্পনা ও বিতর্ক। এর আগেই ২০২৫ সাল নাগাদ শোনা গিয়েছিল, অভিনেতা-নেতার জীবনে নাকি এসেছে নতুন বসন্ত। সেই সময় তার পাশে দেখা গিয়েছিল এক রহস্যময়ী নারীকে, যিনি খড়্গপুরের স্থানীয় বাসিন্দা বলে জানা যায়। কিন্তু শেষ পর্যন্ত যে নিজের থেকে বয়সে ২৮ বছরের ছোট এক আপ্তসহায়কের সঙ্গে হিরণ বিবাহবন্ধনে আবদ্ধ হবেন, তা কার্যত কল্পনারও বাইরে ছিল। মঙ্গলবার সেই জল্পনাতেই সিলমোহর পড়ে।
হিরণের (Hiran Chatterjee) প্রথম পক্ষের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সংবাদমাধ্যমে মুখ খুলে এই বিয়ে নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন (Anindita Chatterjee Reaction)। আর এবার বাবার দ্বিতীয় দাম্পত্য জীবন নিয়ে সরাসরি অবস্থান জানালেন তাদের একমাত্র কন্যা নিয়াসা চট্টোপাধ্যায় (Niyasa Chatterjee Statement)। বয়স মাত্র ১৯ হলেও, তার বক্তব্যে স্পষ্ট আবেগ ও দৃঢ়তা। হিরণ (Hiran Chatterjee) রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই পরিবারে দূরত্ব তৈরি হয়েছিল বলে গুঞ্জন দীর্ঘদিনের। ২০২২ সালে অনিন্দিতার একটি ভাইরাল সোশাল মিডিয়া পোস্টে (Social Media Post)সেই ইঙ্গিত আরও স্পষ্ট হয়। সেখানে সন্তান ও স্ত্রীকে উপেক্ষার অভিযোগ তুলে ধরা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই দূরত্ব যে আরও বেড়েছে, তা মঙ্গলবারের ঘটনার পর আর অস্বীকার করার জায়গা রাখেনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
বুধবার নিজের সোশাল মিডিয়া (Social Media) অ্যাকাউন্টে মা অনিন্দিতার সঙ্গে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন নিয়াসা। ক্যাপশনে তিনি স্পষ্ট লিখেছেন, মা ছাড়া তার জীবনে আর কারও বিশেষ গুরুত্ব নেই। নিয়াসার কথায়, “বহুদিন ধরে আমরা দু’জনেই একে অপরের ভরসা। তুমি আমার মা, বাবা, পথপ্রদর্শক এবং সবচেয়ে বড় সমর্থক। তুমিই আমার জীবনের নায়ক।” বর্তমানে মধ্য কলকাতার এক নামী কলেজে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন নিয়াসা (Psychology Student Kolkata)। বাবার দ্বিতীয় বিয়ে ঘিরে রাজনৈতিক বিতর্ক, আইনি প্রশ্ন (Hindu Marriage Act) ও পারিবারিক টানাপোড়েনের মাঝেই মেয়ের এই প্রকাশ্য অবস্থান নতুন মাত্রা যোগ করল হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) ব্যক্তিগত জীবনের চর্চায়।
