নিউজ পোল ব্যুরো: জিও-পলিটিক্সের গতি যখন ক্রমশ দোলাচলে, তখনই মোক্ষম সময় বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি ফোনে আলোচনা করলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) থামানো এবং ভারত-ইইউ বাণিজ্য সম্পর্কে। এই ফোনালাপ শুধু শুভেচ্ছা নয়, একটি কৌশলগত বার্তা। ভারত এই যুদ্ধে শান্তির দূত হতে চায়, এবং একইসঙ্গে পশ্চিমি বাণিজ্য চাপে পথ খুঁজছে নতুন রপ্তানির।
আরও পড়ুন: Vladimir Putin: আমেরিকার হুঁশিয়ারিকে কটাক্ষ পুতিনের, ভারত-চিনের পাশে রাশিয়া
মোদী (PM Modi) কথা বলেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েনের সঙ্গে। ফোনালাপের পর এক্স হ্যান্ডেলে (প্রাক্তন টুইটার) মোদী (PM Modi) লেখেন, “ইইউ নেতৃত্বের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হল। মুক্ত বাণিজ্য চুক্তি, IMEEC করিডর এবং ইউক্রেনে শান্তি ফেরানোর রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে।” উরসুলাও এক্স হ্যান্ডেলে ভারতীয় ভূমিকাকে স্বাগত জানিয়ে বলেন, “ভারত যে জেলেনস্কির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে এবং শান্তি ফিরিয়ে আনার পথে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। রাশিয়ার উপর চাপ বাড়াতে ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ।”
এখানেই শেষ নয়! মোদী (PM Modi) আমন্ত্রণ জানিয়েছেন আগামী বছরের ভারত-ইইউ সম্মেলনের জন্য, যা হতে পারে একটি কৌশলগত মাইলফলক। অন্যদিকে, যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump) ভারতের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে ইউরোপীয় ইউনিয়নকেও চাপ দিচ্ছেন একই পথে হাঁটার, তখন ইউরোপের সঙ্গে ভারতের এই উষ্ণ সম্পর্ক ওয়াশিংটনের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। মোদীর এই ফোনালাপ কার্যত ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এক কৌশলী বার্তা, ভারত নিজের আন্তর্জাতিক ভারসাম্য রক্ষায় সচেষ্ট।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
