নিউজ পোল ব্যুরো: অভিনেতা-গায়ক অনির্বাণ ভট্টাচার্যের(Anirban Bhattacharya) বাংলা রক ব্যান্ড হুলিগ্যানিজম(Hooliganism) আবারও বিতর্কের কেন্দ্রে। দলের একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক গান সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল(Viral) হতেই নতুন করে ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। অভিযোগ উঠেছে, ওই গানে ইচ্ছাকৃতভাবে সনাতন ধর্মকে অসম্মান করা হয়েছে। এর জেরে বিজেপির(BJP)পক্ষ থেকে লালবাজারের সাইবার থানায় অনির্বাণ ও তার ব্যান্ড সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: Javed Aktar: তসলিমার পর আবারও সাংস্কৃতিক অঙ্গনে প্রশ্নচিহ্ন, জাভেদ আখতার-কে নিয়ে!
বিজেপি(BJP) নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি ইমেল(Email) করে অভিযোগ জানান এবং প্রমাণ হিসেবে পাঠান গানের কয়েকটি অংশ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পুলিশ ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবেন। লালবাজার কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছে। তবে এখনও মামলা শুরু হয়নি বলেই খবর। বিষয়টি নিয়ে বিজেপির(BJP)প্রবীণ নেতা দিলীপ ঘোষ(Dilip Ghosh) প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “বাকস্বাধীনতা সকলের আছে, কিন্তু শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়। জনপ্রিয়তা বা মনোরঞ্জনের জন্য কারও বিশ্বাস বা আদর্শে আঘাত করা চলবে না।”

অন্যদিকে, গানটিতে শুধু ধর্মীয় প্রসঙ্গই নয়, এসআইআর(SIR) থেকে শুরু করে মন্দির-মসজিদ বিতর্ক, পশ্চিমবঙ্গে সিপিএম(CPM)-এর পতন এবং তৃণমূল নেতা কুণাল ঘোষের(Kunal Ghosh) আচরণ নিয়েও কটাক্ষ রয়েছে। কুণাল ঘোষ(Kunal Ghosh) অবশ্য উল্টে অনির্বাণের গানের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভিডিও শেয়ার করেছেন, যা নেটপাড়ায় রীতিমতো ভাইরাল(Viral)।

তৃণমূল নেতাদের একটি অংশ গানটিকে “সাহসী ব্যঙ্গ” বলে অভিহিত করলেও, বিজেপি(BJP) ও সিপিএম(CPM)দুই শিবিরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। সিপিএম নিজেদের ক্ষোভ সীমিত রেখেছে সোশ্যাল মিডিয়া(Social Media) পর্যন্ত, তবে বিজেপি(BJP) আইনি পদক্ষেপে নেমেছে। নেটিজেনদের একাংশের কটাক্ষ—“বাকস্বাধীনতা নিয়ে যারা বারবার সওয়াল করে, তারাই এবার বাকস্বাধীনতা হরণ করতে চাইছে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
