নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তাপ। সরাসরি আইনি লড়াইয়ে মুখোমুখি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। হাই কোর্টে (Kolkata High Court) ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন মিঠুন, পালটা মামলার হুঁশিয়ারিতে পিছিয়ে নেই কুণালও।
আরও পড়ুন: Anil Ambani: একের পর এক ‘প্রতারক’ তকমা! আবারও সংকটে অনিল আম্বানি, চাপ বাড়ছে অনিলের
মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) অভিযোগ, কুণাল ঘোষ সম্প্রতি এমন মন্তব্য করেছেন যা তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। কুণালের দাবি অনুযায়ী, মিঠুনের ছেলে এক ধর্ষণ মামলায় অভিযুক্ত এবং তার স্ত্রীও আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত। এই সমস্ত অভিযোগকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও সম্মানহানিকর বলেই দাবি করেছেন মিঠুন (Mithun Chakraborty) । তার বক্তব্য, এই ধরনের মন্তব্য শুধু তার ব্যক্তিগত ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করেনি, একজন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক হিসেবে তার সামাজিক অবস্থানকেও আঘাত করেছে। তাই তিনি হাই কোর্টের কাছে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন এবং চেয়েছেন কুণালকে এ ধরনের মন্তব্য থেকে বিরত রাখার নির্দেশ।
তবে কুণাল ঘোষও চুপ নন। তার কথায়, “যে নিজেই বারবার রাজনৈতিক দল বদল করে, তার আবার মানহানি কীসের? কোর্টে দেখা হবে। আমিও ওর বিরুদ্ধে মামলা করেছি।” শুধু তাই নয়, কুণালের পালটা অভিযোগ, মিঠুন নাকি একাধিক চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে পরোক্ষভাবে জড়িত ছিলেন। তিনি চান, এই সব বিষয়ে পূর্ণাঙ্গ সিবিআই (CBI) তদন্ত হোক।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
