নিউজ পোল ব্যুরো: জনবহুল (Crowded Road) রাস্তায় সন্ধ্যার সময় আচমকা তৈরি হল চাঞ্চল্যকর (Viral Video) পরিস্থিতি। হেঁটে যাচ্ছিলেন বহু পথচারী (Pedestrians), দ্রুত গতিতে ছুটে চলছিল বাইক (Bike)। হঠাৎই ভিড়ভাট্টা রাস্তায় দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য। দশ-বারো বছরের এক নাবালক (Minor Boy) হাতে দড়ি বেঁধে টানতে টানতে ঘোরাচ্ছে একটি জীবন্ত সাপ (Live Snake)। মুহূর্তে থমকে দাঁড়ালেন পথচারীরা, আঁতকে উঠল জনতা। এমনকি বাইকের চালকেরাও আচমকা ব্রেক কষে দাঁড়াতে বাধ্য হলেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ছেলেটির হাতে শক্ত করে বাঁধা দড়ির এক প্রান্ত সাপের মাথায় (Snake Head) গাঁথা। প্রাণটি দড়ি ছিঁড়ে পালাতে চাইছিল বারবার, কিন্তু খুদের শক্ত আঁকড়ে ধরা হাত থেকে মুক্তি পায়নি। ছেলেটি ছুটছে সামনের দিকে, আর তার সঙ্গে টেনে নিয়ে যাচ্ছে আতঙ্কের উৎস সেই সাপকে। চারপাশে হইচই শুরু হয়ে যায়। কেউ দৌড়ে সরে যাচ্ছেন, কেউ আবার দূর থেকে ভয়ে তাকিয়ে দেখছেন দৃশ্যটি।

রাস্তায় চলতি মানুষ সাপের (Snake on Road) উপস্থিতিতে হঠাৎ অস্থির হয়ে ওঠেন। ‘‘কামড় বসালে কী হবে?’’—এই আতঙ্কে এ দিক-ও দিক দৌড়োদৌড়ি করতে শুরু করেন অনেকে। একটি বাইকের সামনে হঠাৎ চলে আসায় প্রাণ হাতে নিয়ে চালক কোনও মতে ব্রেক কষে দাঁড়ান। ওই মুহূর্তে সামান্য এদিক-ওদিক হলেই ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা (Accident Risk)।
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই (Social Media Viral) নেটপাড়ায় ঝড় ওঠে। ‘আদিত্যতিওয়ারি৯১১১’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট হতেই হাজারো মানুষ সেটি দেখেন। মন্তব্যও ভেসে আসে ঝড়ের গতিতে। কারও মতে, ‘‘এই খুদে শয়তানটিকে বাড়ি বন্দি করে রাখা উচিত।’’ আর এক জন লিখেছেন, ‘‘ছোট্ট শরীরে এত দস্যিপনা (Naughty Kid)!’’ আবার অনেকে জানিয়েছেন, ‘‘এভাবে জীবন্ত সাপকে (Animal Cruelty) রাস্তায় টেনে আনা বিপজ্জনক তো বটেই, নিষ্ঠুরতাও বটে।’’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
নেটিজেনদের (Netizens) মতে, এটি নিছক শিশুদের দুষ্টুমি নয়। এমন আচরণ একদিকে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা (Animal Abuse), অন্যদিকে সাধারণ মানুষের জন্যও বিপদ (Public Safety Issue)। তারা বলছেন, অভিভাবকদের (Parents Responsibility) উচিত সন্তানের প্রতি আরও নজর দেওয়া এবং এমন কাজ থেকে বিরত রাখা।
