নিউজ পোল ব্যুরো: খাবার দিয়ে অঞ্চলকে চেনা যায় এই কথাটা শুধু প্রচলিত নয়, একেবারেই সত্যি। যেমন কলকাতার নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে রসগোল্লা, মিষ্টি দই, আবার গুজরাত মানেই ধোকলা, মহারাষ্ট্র মানেই বড়া পাও। কিন্তু এই জনপ্রিয় খাবারের আড়ালেও এমন অনেক আঞ্চলিক পদ আছে, যেগুলোর স্বাদ একবার মুখে পড়লে ভোলা যায় না। সেই সব অজানা অথচ অসাধারণ খাবার (Snacks Recipe) নিয়েই আজকের রসনা-ভ্রমণ।
আরও পড়ুন:North Bengal Flood: বন্যায় বিধ্বস্ত স্কুল ভবন, কম্পোজিট গ্রান্টে মাত্র ২৫ শতাংশ বরাদ্দ রাজ্যের
মধ্যপ্রদেশের ইনদওরের গর্ব ‘ভুট্টা কা কিস (Bhutta ka Kees)’। এই বিশেষ স্ট্রিট ফুডটি তৈরি হয় গ্রেট করা বা বেটে নেওয়া ভুট্টা দিয়ে। কড়াইয়ে সর্ষে, জিরে, হিং ফোড়ন দিয়ে আদা, লঙ্কা, হলুদ মিশিয়ে নিতে হয়, তারপর ভুট্টা দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ উবে যায়। এরপর সামান্য দুধ, নুন, চিনি ও শেষে লেবুর রস মিশিয়ে দিতে হয়। মিশ্রণ ঘন হয়ে এলে ওপর থেকে নারকেল কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ভুট্টা কা কিস (Bhutta ka Kees)। স্বাদে যেমন অনন্য, পেটেও (Snacks Recipe) ভর দেয় দারুণভাবে।
উত্তরে উঠলে কাশ্মীরের ঐতিহ্যবাহী পদ ‘গোগজ়ি রাজমা (Gogji Rajma)’র স্বাদ না নিলে যেন সফর অসম্পূর্ণ থেকে যায়। এই রান্নায় রাজমা আর শালগমের মেলবন্ধন এমনই চমৎকার যে, শীতের দিনে একবেলা গোগজ়ি রাজমা (Gogji Rajma) আর ভাতই যথেষ্ট। হালকা হিং, জিরে, নুন, হলুদ ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োয় রান্না হয় শালগম, তারপর মেশানো হয় সেদ্ধ রাজমা একেবারে নিখাদ ঘরোয়া (Snacks Recipe) উষ্ণতার স্বাদ।
অন্যদিকে, পাহাড়ি হিমাচল প্রদেশে মিলবে এক ভিন্ন স্বাদের পদ ‘মাদ্রা (Madra)’। টকদই ও সেদ্ধ কাবলি ছোলার মিলনে তৈরি হয় এই খাবারটি। জিরে, লবঙ্গ, তেজপাতা, দারচিনির গন্ধে মাদ্রা (Madra) হয়ে ওঠে অপূর্ব। হালকা মিষ্টি-ঝাল ভারসাম্যে এই পদ হিমাচলি ভোজের অপরিহার্য অংশ। তাই পরের বার বেড়াতে বেরোলে শুধু দৃশ্য নয়, চেখে দেখুন দেশের অজানা খাবারের অমোঘ স্বাদ ইনদওরের ভুট্টা কা কিস (Bhutta ka Kees), কাশ্মীরের গোগজ়ি রাজমা (Gogji Rajma) আর হিমাচলের মাদ্রা (Madra) যেখানে প্রতিটি কামড়ে (Snacks Recipe) লুকিয়ে আছে একেকটি রাজ্যের মাটির ঘ্রাণ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
