নিউজ পোল ব্যুরো: উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা (North Bengal Flood) এবং দক্ষিণবঙ্গের অতিবৃষ্টিতে রাজ্যের একাধিক সরকারি স্কুল কার্যত বিপর্যস্ত। ছাদ চুঁইয়ে জল পড়ছে, বেঞ্চ-টেবিল ভেঙে গিয়েছে, ইলেকট্রিক সংযোগ নষ্ট, কোথাও আবার পাখা খারাপ হয়ে মাসের পর মাস অচল। এর মধ্যেই রাজ্য সরকার ঘোষণা করেছে কম্পোজিট গ্রান্ট বাবদ স্কুলগুলিকে বরাদ্দ দিচ্ছে মাত্র ২৫ শতাংশ অর্থ। ফলে শিক্ষকদের মধ্যে ক্ষোভ এবং হতাশা ক্রমেই বাড়ছে।
আরও পড়ুন:Arbaaz Khan: ৫৮ বছরে আবারও বাবা! কন্যাসন্তানকে কোলে নিয়ে খুশিতে ভাসছেন আরবাজ খান
রাজ্যের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক—সব স্তরের সরকারি, সরকারপোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির জন্যই এই বরাদ্দ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব স্কুলে ১ থেকে ৩০ জন পড়ুয়া, তারা পাবে মাত্র ২৫০০ টাকা। ৩১ থেকে ১০০ জন পড়ুয়া থাকলে বরাদ্দ ৬২৫০ টাকা, ১০১ থেকে ২৫০ জন থাকলে ১২,৫০০ টাকা। এমনকি যেখানে এক হাজারের বেশি পড়ুয়া, সেখানেও মাত্র ২৫,০০০ টাকাতেই সীমাবদ্ধ সাহায্য। শিক্ষকদের বক্তব্য, এই টাকায় কোনও বাস্তব উন্নয়ন সম্ভব নয়।
সমগ্র শিক্ষা মিশনের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই প্রকল্পে টাকা দেয়। কিন্তু কেন্দ্রের তরফে এখনও বিপুল পরিমাণ অর্থ বকেয়া পড়ে আছে, যার প্রভাব সরাসরি পড়েছে স্কুলগুলির উপর। উত্তরবঙ্গের (North Bengal Flood) বন্যায় ক্ষতিগ্রস্ত বহু স্কুল এখনও পর্যন্ত চালু ক্লাসরুমে জল ও কাদা পরিষ্কার করতে পারেনি। নারায়ণ দাস বাঙ্গুর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, “বছর শেষে যে টাকা এল, তা দিয়ে কী হবে? স্কুলের শুধু বিদ্যুৎ বিলই ২৫ হাজার টাকার বেশি।”
অন্যদিকে, প্রধান শিক্ষক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বলেছেন, “দুর্গাপুজোয় ক্লাবগুলিকে যেখানে লক্ষ লক্ষ টাকা অনুদান দেওয়া হচ্ছে, সেখানে বন্যায় (North Bengal Flood) ক্ষতিগ্রস্ত স্কুলগুলিকে এত কম বরাদ্দ কেন?”
উত্তরবঙ্গের (North Bengal Flood) পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বহু স্কুলে বৃষ্টির জেরে ছাদ ধসে পড়েছে, বিদ্যুতের তার ছিঁড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় মাত্র ২৫ শতাংশ বরাদ্দ স্কুলগুলির পুনর্গঠনে কোনও সাহায্য করতে পারবে না বলেই মত শিক্ষকদের। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির এক নেতা মন্তব্য করেছেন, “শিক্ষাবর্ষ শেষের দিকে এসে এই সামান্য টাকা দিয়ে কী মেরামত হবে? সরকার যেন অন্তত বন্যায় (North Bengal Flood) ক্ষতিগ্রস্ত স্কুলগুলির কথা ভাবুক।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
