নিউজ পোল ব্যুরো: ভারতের মাটিতে ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানের (British Universities) ছোঁয়া। মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর বড় ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। ভারতে শাখা খুলবে ব্রিটেনের ৯টি বিশ্ববিদ্যালয় (British Universities)।
আরও পড়ুন: New Town: হিডকো ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা, Black Flag বিক্ষোভে উত্তপ্ত নিউটাউন
বিশ্ববিদ্যালয়গুলোর (British Universities) নাম এখনও প্রকাশ হয়নি, তবে এই সিদ্ধান্ত দুই দেশের শিক্ষা ও যুব উন্নয়নের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হতে চলেছে বলে মত বিশ্লেষকদের। শুধু শিক্ষা নয়, এই বৈঠকে আরও আলোচনায় এসেছে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং কূটনৈতিক সহযোগিতা।
বুধবার সকালে মুম্বইয়ে (Mumbai) পা রাখেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও অন্যান্য উচ্চপদস্থ প্রতিনিধি। এরপর বৃহস্পতিবার মোদীর (Narendra Modi) সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকের পরে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “ভারত ও ব্রিটেন দীর্ঘদিনের অংশীদার। উভয় দেশের শাসনব্যবস্থা গণতন্ত্র, স্বাধীনতা ও আইনের শাসনের উপর প্রতিষ্ঠিত। ভবিষ্যতে একে অপরের উন্নতিতে সক্রিয় সহযোগিতা বজায় থাকবে।”
স্টার্মার আহমেদাবাদে সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) শোক প্রকাশ করেন এবং গাজা শান্তিচুক্তির প্রশংসা করেন দুই নেতা।২০২৪ সালের জুনে, ১৪ বছর পর লেবার পার্টি ক্ষমতায় ফেরে। স্টার্মারের নেতৃত্বে হাউস অফ কমন্সে ৬৫০টির মধ্যে ৪১২টি আসনে জয় পায় তারা। এরপরই মোদী ফোন করে অভিনন্দন জানান এবং ভারত সফরের আমন্ত্রণ পাঠান। এরপরই মোদী এক্স হ্যান্ডেলে লেখেন,“ব্রিটেনের সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে স্টার্মারের এই ঐতিহাসিক ভারত সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
