Diwali 2025 : দীপাবলিতে আলোর খেলা ও ফুলে ঘর সাজানোর রইল সহজ ও সুন্দর উপায়

oftbeat অন্যান্য

নিউজ পোল ব্যুরো: দুয়ারে এসে পড়েছে আলোর উৎসব দীপাবলি (Diwali 2025 )। আলো, প্রদীপ আর আনন্দে ভরপুর এই উৎসব শুধু মোমবাতি জ্বালানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বাড়িকে নতুন করে সাজিয়ে তোলারও এক বিশেষ সময়। সারাবছর একঘেয়ে ঘর এই উৎসবের মরসুমে ঝলমলে রূপে সেজে ওঠে। ঐতিহ্য (Tradition) ও আধুনিকতার (Modern Decor) সংমিশ্রণে যদি ঘরকে নতুনভাবে সাজানো যায়, তবে উৎসবের আমেজ আরও বেড়ে যায়। আসুন জেনে নেওয়া যাক কিছু সহজ টিপস (Home Decoration Tips for Diwali), যা ঘরকে করে তুলবে আরও উজ্জ্বল, প্রাণবন্ত ও উৎসবমুখর।

প্রথমেই বলা যায় প্রবেশপথ বা দরজার (Entrance Decor) দিকে বিশেষ নজর দেওয়া দরকার। ঘরের মূল দরজার সামনে রঙোলি (Rangoli Design) বানিয়ে নিলে অতিথিদের স্বাগত জানানোর এক রঙিন উপায় তৈরি হয়। রঙিন গুঁড়ো, চাল বা তাজা ফুল দিয়ে বানানো নকশা শুধু সৌন্দর্যই নয়, ইতিবাচক শক্তিও (Positive Energy) নিয়ে আসে।

আরও পড়ুন:Gold Price on 9 October:ধনতেরাসের আগে চড়ছে সোনা-রুপোর দাম, আজ কত লাগবে গয়না কিনতে?

পরবর্তী ধাপে ফুলের মালা (Flower Garland) দিয়ে সাজিয়ে তুলতে পারেন দরজা, জানালা বা বারান্দা। গাঁদা, বেল বা রজনীগন্ধার সুগন্ধে ভরে উঠবে গোটা ঘর, তৈরি হবে এক পবিত্র ও আনন্দময় পরিবেশ (Festive Vibes)। উৎসবের প্রধান আকর্ষণ আলো (Lighting Decoration)। তাই মাটির প্রদীপ (Earthen Lamps) বা ডিআইওয়াই (DIY) ফেয়ারি লাইট (Fairy Lights) দিয়ে ঘরকে উজ্জ্বল করে তুলুন। বারান্দা, জানালা বা দেয়ালের কোণায় প্রদীপ সাজালে এক অনন্য উষ্ণতা ছড়িয়ে পড়বে।

এই সময়ে পর্দা (Curtains) ও কুশন (Cushion Covers) বদলে ফেললে ঘর অনেকটা নতুন রূপ পায়। উজ্জ্বল রঙের কাপড় বেছে নিন— যা আলোয় আরও উজ্জ্বল দেখাবে ঘরকে। ড্রয়িং রুম বা বেডরুমে নতুন কুশন কাভার লাগালে উৎসবের স্পন্দন (Festive Touch) আরও বাড়ে। শোপিস (Showpieces) ও ফুলদানি (Flower Vase) নতুনভাবে সাজিয়ে নিন। চাইলে রঙিন পাথর বা মোমবাতি (Candles) দিয়ে সজ্জা সম্পূর্ণ করতে পারেন।পুজোর ঘর (Prayer Room) বিশেষ যত্নে পরিষ্কার করে নতুন কাপড়, ফুল ও প্রদীপে সাজিয়ে তুললে বাড়ির পরিবেশ হয়ে উঠবে আরও পবিত্র।

আরও একটি গুরুত্বপূর্ণ উপায় হলো সুগন্ধি মোমবাতি বা ধূপকাঠি (Scented Candles & Incense Sticks) জ্বালানো। এটি শুধু ঘরে মনোরম গন্ধ ছড়ায় না, এক ধরণের প্রশান্তিও (Calm Ambience) তৈরি করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সবশেষে ডাইনিং টেবিল (Dining Table Decoration) সাজান রঙিন টেবিল রানার, ফুল ও মোমবাতি দিয়ে। অতিথিদের স্বাগত জানানোর জন্য এটি হবে একদম পারফেক্ট উপায়। এই সহজ কিছু উপায়ে উৎসবের মরসুমে আপনার বাড়িও ঝলমল করে উঠবে আনন্দ ও আলোর মেলায়।