নিউজ পোল ব্যুরো: ছ’মাস বয়সের পর থেকেই (baby weaning) শুরু হয় শিশুদের জীবনে নতুন অধ্যায়। মায়ের দুধের পাশাপাশি তখন তাদের শক্ত খাবার খাওয়ানো হয়। আর এখান থেকেই ঘরে শুরু হয় এক অদৃশ্য টানাপড়েন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুকে কী খাওয়ানো হবে, নাকি দিদিমা-ঠাকুমার অভিজ্ঞতা অনুযায়ী?

ডাক্তারদের এককথায় নির্দেশ, অন্তত এক বছর বয়স না হওয়া পর্যন্ত শিশুর খাবারে (salt and sugar for babies) দেওয়া যাবে না। কিন্তু বাড়ির বড়দের যুক্তি, নুন-চিনি ছাড়া আবার খাবারের স্বাদ হয় নাকি? ফলে মা রয়ে যান প্রবল দোটানায় আধুনিক বিজ্ঞানের কথা শুনবেন, নাকি ঐতিহ্যের পথ ধরবেন?
আরও পড়ুন: Durga Puja in London : সপ্তম বর্ষে আড্ডার পুজো! লন্ডনে চায়ের দোকান থিমে বাঙালির মহামিলন
বিশেষজ্ঞরা বলেন, শিশুর জীবনের প্রথম দু’বছর (first 1000 days nutrition) তার ভবিষ্যতের স্বাস্থ্যের ভিত গড়ে দেয়। বেঙ্গালুরুর শিশু বিশেষজ্ঞ ডা. নন্দিতা রত্নম জানান, এই সময়ে যেভাবে খাবারের অভ্যাস তৈরি হবে, সেটাই শিশুর আজীবনের স্বাস্থ্য নির্ধারণ করবে। অতিরিক্ত চিনি (sugar for babies) দাঁতের ক্ষয়, খিদে কমে যাওয়া, এমনকি স্থূলতা ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে নুন (salt intake in infants) বাড়তি চাপ ফেলে কিডনির উপর, বাধা দেয় স্বাভাবিক স্বাদবোধের বিকাশে, এমনকি হাড় দুর্বল করে তোলে।

ডা. রাজীব ছাবরার মতে, জীবনের প্রথম ১০০০ দিনে (baby diet guidelines) নুন-চিনি এড়িয়ে চললে বড় হয়ে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটাই কমে যায়। আর্টেমিস হাসপাতালের অভিমত মায়ের দুধ, ফর্মুলা মিল্ক, ফল ও সবজি থেকেই শিশু স্বাভাবিক মিষ্টি ও সোডিয়াম পেয়ে যায়। তাই আলাদা করে নুন-চিনি দেওয়ার প্রয়োজন নেই।
তবে প্রবীণরা
যুক্তি দেন, তাদের সময়ে শিশুর খাবারে সামান্য নুন-চিনি দেওয়া হত ভালবাসার নিদর্শন হিসেবে। এখন সেটা না করতে বলা হলে মনে হয় খাবার নিরস বা ঐতিহ্য ভেঙে যাচ্ছে। মনোচিকিৎসকদের মতে, এখানে আবেগও কাজ করে— শিশুর খাদ্যাভ্যাসে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাচ্ছেন প্রবীণরা, তাই তারা অনীহা বোধ করেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
চিকিৎসকদের মত, শিশুকে প্রাকৃতিক মিষ্টি (natural baby food) যেমন কলা, আম, বা সবজির আসল স্বাদ শেখানো উচিত। এক বছর বয়সের পর ধীরে ধীরে সামান্য নুন দেওয়া যেতে পারে, তবে চিনি শুধু বিশেষ দিনে। বিকল্প হিসেবে ব্যবহার করা যায় হালকা মশলা, হার্বস বা ফলের রস।
