নিউজ পোল ব্যুরো: ঋতুস্রাব (Period pain) নারীদের জীবনের একেবারেই স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। তবে এই সময়কে ঘিরে যে সব শারীরিক অস্বস্তি বা সমস্যা দেখা দেয়, তার সবই যে স্বাভাবিক তা নয়। কারও ক্ষেত্রে ঋতুস্রাব অনিয়মিত হয়, আবার অনেকের পিরিয়ড (Period Pain) শুরুর আগেই স্তনে ব্যথা (Breast Pain) বা অস্বস্তি দেখা দেয়। বেশির ভাগ মহিলা এই উপসর্গকে গুরুত্ব দেন না। অথচ পিরিয়ডের আগে স্তনে ব্যথা কখনও স্বাভাবিক হতে পারে, আবার কখনও তা শরীরের অন্য কোনও সমস্যার ইঙ্গিতও হতে পারে। সাধারণত ঋতুস্রাবের ৩–৫ দিন আগে যদি স্তনে ব্যথা শুরু হয় এবং পিরিয়ড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তা কমে যায় বা চলে যায়, তবে সেটিকে স্বাভাবিক ধরা হয়।
আরও পড়ুন: Yuva Sathi Scheme : বেসরকারি চাকরিজীবীরা কি পাবেন যুবসাথীর বেকার ভাতা? স্পষ্ট করল রাজ্য সরকার
এই ধরনের ব্যথার মূল কারণ হল হরমোনের পরিবর্তন। পিরিয়ডের (Period Pain) আগে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ওঠানামার ফলে স্তনের টিস্যুতে সামান্য ফোলাভাব ও সংবেদনশীলতা তৈরি হয়। অনেক সময় শরীরে জল জমার প্রবণতা বেড়ে যায়, যার প্রভাব স্তনেও পড়ে। আবার প্রিমেন্সট্রুয়াল সিন্ড্রোমের অংশ হিসেবেও এই ব্যথা দেখা দিতে পারে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সাইক্লিক ম্যাস্টালজিয়া বলা হয়। এটি বেশ পরিচিত ও সাধারণ একটি সমস্যা।
এই ব্যথা কমাতে কিছু বিষয় মেনে চললে উপকার পাওয়া যায়। প্রথমত, সঠিক মাপের এবং ভালো সাপোর্ট দেওয়া ব্রা ব্যবহার করা জরুরি। ভুল বা ঢিলা অন্তর্বাস স্তনের ব্যথা বাড়িয়ে দিতে পারে।
দ্বিতীয়ত, নোনতা খাবার কম খাওয়া ভালো, কারণ সোডিয়াম শরীরে জল জমাতে সাহায্য করে। পাশাপাশি ক্যাফেইন ও অ্যালকোহল এড়িয়ে চলাই শ্রেয়। ব্যথা বেশি হলে বরফ সেঁক বা গরম জলে স্নান করলে আরাম মিলতে পারে। এছাড়া ঈষদুষ্ণ জলে অল্প হলুদ ও গোলমরিচ মিশিয়ে খেলে প্রদাহ কমতে সাহায্য করে। ফ্ল্যাক্স সিডসও এই সময়ে উপকারী হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
