Prawn Recipe: একঘেয়ে চিংড়ির ভাপা বা মালাইকারি খেয়ে ক্লান্ত? হিং চিংড়ি বানিয়ে ফেলুন আজই

লাইফস্টাইল

বাঙালির পাতে মাছ থাকবেনা এ যেন মানা যায়না। ভোজনরসিক বাঙালির খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে। এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না। যদিও বাঙালিদের মধ্যে ইলিশ ও চিংড়ি নিয়ে বাঙাল ঘটির লড়াই যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু পাতে পড়লে ইলিশ হোক বা চিংড়ি (Prawn) দুটোই কবজি ডুবিয়ে খেতে বাঙালির জুড়ি মেলা ভার।

আরও পড়ুন: যেমন কর্ম, তেমন ফল! বিধাননগরের প্রাক্তন TMC কাউন্সিলার দেবরাজের পতনের সময়সীমা শেষ এবার জেলের ভাত খাওয়ার পালা !

কিন্তু স্বাদের দিকে দেখতে গিয়ে শরীরের প্রতি অবহেলা করা উচিৎ নয়। তাই এই গরমে এমন কিছু বাড়িতে বানিয়ে ফেলতেই পারেন যা খেতে হবে সুস্বাদু আবার স্বাস্থ্যেরও খেয়াল রাখবে। চিংড়ির ভাপা বা মালাইকারি অনেক খেয়েছেন। কিন্তু কোনোদিন হিং দিয়ে রান্না করে দেখেছেন? সেক্ষেত্রে বাড়িতে বানিয়ে নিতে পারেন হিং চিংড়ি (Prawn)। হিং – এর গন্ধ এবং চিংড়ির মেলবন্ধনে তৈরি হতে পারে এক উপাদেয় পদ, যা বাচ্চা থেকে বুড়ো সকলের নজর কাড়বে। তাহলে দেখে নেওয়া যাক হিং চিংড়ি কিভাবে বানাবেন।

উপকরণ: 

১. চিংড়ি মাছ

২. হিং

৩. টক দই

৪. সর্ষের তেল ও সাদা তেল

৫. হলুদ গুঁড়ো

৬. কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

৭. গোটা এলাচ

৮. সরু সরু করে কেটে রাখা আলু

৯. প্রয়োজনমতো নুন

প্রণালী: 

হিং চিংড়ি রান্না করতে হলে গ্যাস জ্বালিয়ে প্রথমে কড়ায় সাদা তেল দিন। তেল গরম হয়ে গেলে সরু করে কেটে রাখা আলুতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও নুন মাখিয়ে কিছুটা ভেজে নিন। ভাজা হয়ে গেলে আলুগুলি তুলে রেখে দিন।

এবার কড়ায় সর্ষের তেল দিন এবং তেল গরম হলে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলি ভালো করে ভেজে নিয়ে তুলে রাখুন। এবার ওই তেলেই দেড় চা চামচ হিং এবং ৩-৪ টি এলাচ ফোড়ন দিন। এরপর ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছগুলি দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। হয়ে গেলে তার মধ্যে যতটুকু গ্রেভি আপনার বানানোর ইচ্ছা সেই অনুযায়ী দই দিন।

দই দেওয়ার পর ভাল করে নাড়তে থাকুন। প্রয়োজন মতো নুন দিয়ে দিন। এবার গ্রেভি ফুটে উঠলে নামিয়ে নিন এবং গরম ভাতের সাথে পরিবেশন করুন। তবে এই রান্নাটি একটু ঝোল ঝোল রাখলেই ভাল লাগবে। গরম ভাতের সাথে এই হিং চিংড়ি খাইয়ে বাড়ির সকলের মন জয় করে নিন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole