নিউজ পোল ব্যুরো: ছাব্বিশ বছরের পর থেকেই আমাদের ত্বকের বয়সের ছাপ পড়তে শুরু করে। তাই এই সময় থেকে ত্বকের জন্য নেওয়া উচিৎ অতিরিক্ত যত্ন। আমাদের বয়স বাড়লেও ত্বকে যেন তার ছাপ না পড়ে সেটাই বেশিরভাগ মহিলাদের লক্ষ্য থাকে। কিন্তু বাড়িতে তৈরি ফেসপ্যাক, ক্রিম আবার কখনও এত এত টাকা খরচ করে কিছু অপ্রয়োজনীয় প্রোডাক্ট মুখে মেখে আমাদের কোনো লাভ হবেনা যদি আমরা শরীরকে ভেতর থেকে না সুস্থ রাখতে পারি। এমন কিছু পানীয় (Detox Water) আছে যা পান করলে সহজেই বলিরেখা কমে গিয়ে আমাদের ত্বক হয়ে ওঠে টানটান। চলুন দেখে নিই সেগুলি কী কী।
আরও পড়ুন: Tea: সকালে চায়ে বিস্কুট ডুবিয়ে বাচ্চার মুখে তুলে দিচ্ছেন? নিজের অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ
১. বিট-বেদানার জুস
মিক্সারে একটি মাঝারি সাইজের বিট ও এক কাপ বেদানা নিয়ে ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। এবার সেটি ছেঁকে তার মধ্যে পুদিনা পাতা দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠাণ্ডা করতে হবে। ফ্রিজ থেকে বের করে এর মধ্যে লেবুর রস মিশিয়ে পান করলে উপকার পাবেন।
২. আদা ও পুদিনা পানীয়
১টি পাত্রে ১ লিটার জল কুসুম গরম করতে হবে। এবার তার মধ্যে কুচি করে রাখা এক টুকরো আদা, কয়েকটি পুদিনা পাতা ও লেবুর রস মিশিয়ে রেখে দিন ২-৩ ঘণ্টা। এবার সারাদিন ধরে এটা পান করলে উপকার পাবেন। ২দিনের বেশি এই জল খাবেন না।
৩. স্টার অ্যানিস, জোয়ান ও দারুচিনি ফোটানো জল
এক কাপ জলে কিছুটা জোয়ান, একটি স্টার অ্যানিস ও দুটি দারুচিনি ফেলে ভাল করে ফোটাতে হবে। জলের রঙ পরিবর্তিত হলে এবার সেটা ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। দুপুরে খাবার ৩০ মিনিট পর এই জল পান করলে উপকার পাওয়া যাবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
