Tea: সকালে চায়ে বিস্কুট ডুবিয়ে বাচ্চার মুখে তুলে দিচ্ছেন? নিজের অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: ছোটবেলায় নিজেদের খাবারের প্রতি আগ্রহ না থাকলেও বাবা মা কি খাচ্ছে সেদিকে বাচ্চাদের খুব ঝোঁক থাকে। সেই খাবার খেতেও বেশ আগ্রহ বোধ করে ছোটরা। আবার তা না দেওয়া হলে তারা কান্নাকাটি, চিৎকার করতে থাকে। তাই বাবা মা খানিকটা বাধ্যই হন বড়দের খাবার থেকে তাদের ভাগ দিতে এবং কখনও কখনও সেই তালিকা থেকে বাদ পড়েনা চা (Tea)। অনেকেই বাচ্চাকে চা দেন, আবার কেউ কেউ চায়ে বিস্কুট ডুবিয়ে বাচ্চার মুখে তুলে দেন। তবে নিজেদের অলক্ষ্যেই যে এটি বাচ্চাদের জন্য কত বড় ক্ষতি ডেকে আনছে তা জানেন কি?

আরও পড়ুন: Neena Gupta: নীনা গুপ্তর বানানো পরোটা এবার তৈরি করুন নিজের রান্নাঘরে, জানুন গোপন কৌশল

শিশুদের জন্য চা (Tea) মোটেই খুব একটা স্বাস্থ্যকর নয়। চায়ের মধ্যে ট্যানিন নামক এক উপাদান থাকে যা শিশুদের শরীরে বেশি মাত্রায় পৌঁছালে আয়রন শোষণের ক্ষমতাকে প্রভাবিত করে, ফলে শিশুদের শরীরে আয়রনের মাত্রা কমতে থাকে। তাই ১২ বছর বয়সের আগে শিশুদের চা খাওয়ার অভ্যাস তৈরি করা একেবারেই ঠিক নয়।

চায়ের সাথে বিস্কুটের জুটি অতুলনীয় আমরা সকলেই জানি। কিন্তু এই বিস্কুটের প্রধান উপাদানগুলি হল ময়দা, পাম অয়েল, চিনি, বেকিং সোডা। এছাড়াও থাকে বিউটিলেটেড হাইড্রোক্সিঅ্যানিসোল বা বিউটিলেটেড হাইড্রোক্সিটলুইনের মত প্রিজারভেটিক যা শিশুদের শরীরের জন্য মোটেই ভাল নয়। এইসব উপাদানের কারণে অনেক শিশুর মস্তিষ্ক বা ফুসফুসের রোগ দেখা যায়।

সবকিছুরই একটা নির্দিষ্ট বয়স আছে, তেমনই চা খাওয়ারও তাই। বাচ্চাদের ছোট থেকেই যাতে সেই অভ্যাস তৈরি না হয় সেদিকে বাবা মাকেই লক্ষ্য রাখতে হবে। ওদেরকে বোঝানোর মত করে বোঝাতে হবে। দরকার পড়লে ওদের সামনে খাওয়া ত্যাগ করতে হবে। ছোটরা নিজেদের ভাল বুঝবেনা সেটাই স্বাভাবিক, তাই আমাদেরই উচিৎ তাদের ভাল মন্দ দেখে রাখা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole