নিউজ পোল ব্যুরো: টলিউডে কিছুদিন আগেই সুখবর পাওয়া গেছে। বাবা হতে চলেছে গায়ক শোভন ও অভিনেত্রী সোহিনী। নিজেরাই সমাজমধ্যমে অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। এবার আরও একটি সুখবর পাওয়া গেল টলিপাড়ার অন্দরমহল থেকে। তিন থেকে চার হলেন কাঞ্চন এবং শ্রীময়ী। আবারও বাবা হয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। কৃষভি পেল নতুন খেলার সাথী, আর সেই খুশিতেই আনন্দের বন্যায় ভাসছে মল্লিক ও চট্টরাজ পরিবার।
আরও পড়ুন: Priyanka Chopra: এস এস রাজামৌলির হাত ধরে আবারও বলিউডে প্রিয়াঙ্কা, প্রকাশ্যে এল ছবির লুক
কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ক বরাবরই বারবার উঠে এসেছে খবরের শিরোনামে। প্রেম থেকে বিয়ে-সবটাই ঘটেছে বিতর্ককে সঙ্গী করে। ২০২৪ সালে আইনি ও সামাজিকভাবে বিবাহ করেন এই তারকা যুগল। কিন্তু তারপরেও বিতর্ক তাদের পিছু ছাড়েনি। শত বিতর্কের মাঝেও নিজেদের সম্পর্কের দৃঢ়তা রক্ষা করে গেছেন দুজন। মানুষকে বুঝিয়ে দিয়েছেন দুটি মানুষ পরস্পরকে ভালোবাসলে বয়স কোনো বাধা মানেনা। এরই মাঝে জন্ম নেয় ছোট্ট কৃষভি। মেয়ের সাথে ছোট ছোট হাসি এবং খুনসুটির ঝলক প্রায়ই ভাগ করে নেন শ্রীময়ী।
এবার তাঁদের পরিবারে আবারও বৃদ্ধি পেল সদস্য সংখ্যা। ২৫ শে জুলাই তাঁদের পরিবারে নতুন শিশুটির আগমন বার্তা নিজেই ভাগ করে নেন দম্পতি। তাঁদের পুত্রের নাম রেখেছেন কৃষিভ, কন্যার নামের সাথে মিলিয়েই। খবর প্রকাশ্যে আসতেই সহকর্মী থেকে শুরু অনুরাগীরা তাঁদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন। এখন দেখা যাক কবে এই ছোট্ট শিশুটিকে সকলের সামনে নিয়ে আসেন তারকা দম্পতি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
