নিউজ পোল ব্যুরো: জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। সিঙ্গাপুরে (Singapore) স্কুবা ডাইভিং (Scuba Diving) করতে গিয়ে তার মৃত্যু হয় বলে প্রথমে জানানো হলেও, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। মৃতদেহ সিঙ্গাপুর থেকে আনা হয়েছে গুয়াহাটিতে (Guwahati)। সেখানে শেষবারের মতো শিল্পীকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমান। তার দেহ নিয়ে যাওয়া হয়েছিল বাড়িতেও। স্বামীকে শেষবারের মতো দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী।

একদিনের জন্য জুবিনের মৃতদেহ সংরক্ষিত রাখা হয়েছিল একটি স্পোর্টস স্টেডিয়ামে (Sports Stadium), যাতে ভক্তরা প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারেন। তবে মৃত্যুর কারণ নিয়ে উঠছে নানা প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় (Social Media) দাবি উঠেছে জুবিনের দ্বিতীয়বার ময়নাতদন্ত (Post-Mortem) করার জন্য। এমনকি একটি স্কুবা ডাইভিং-এর ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই হয়নি, কিন্তু তা দেখে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন।
প্রশ্ন উঠছে জুবিন কি সত্যিই স্বেচ্ছায় স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন? শোনা যায় তিনি জলের প্রতি ভয় পেতেন। তাহলে কেন তিনি নামলেন? তাঁকে কি জোর করা হয়েছিল? সেই সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা (Safety Measures) ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, সিঙ্গাপুর সফরে জুবিনের সঙ্গে তার ম্যানেজারও ছিলেন। সেই ম্যানেজারের নামে প্রথমে এফআইআর (FIR) দায়ের হলেও, পরে জুবিনের স্ত্রী নিজেই আবেদন করে তা প্রত্যাহার করান।

অসম (Assam) সরকার জানিয়েছে, আজ মঙ্গলবার ফের একবার জুবিনের ময়নাতদন্ত করা হবে। যদিও মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার ময়নাতদন্তের পক্ষে ছিলেন না, কিন্তু জনমতের চাপে সিদ্ধান্ত বদলাতে হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, প্রিয় শিল্পীর মৃত্যু নিয়ে যাতে কোনও রাজনৈতিক বিতর্ক (Political Controversy) না হয়, সেই কারণেই নতুন করে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এই বিষয়ে জুবিনের পরিবারের কাছ থেকেও অনুমতি নেওয়া হয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্তের পরই স্থির হবে, শিল্পীর শেষযাত্রা (Funeral) কবে এবং কোথায় হবে। ততদিন পর্যন্ত সংরক্ষিত থাকবে তাঁর দেহ। জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শুধু অসম নয়, সমগ্র দেশ শোকস্তব্ধ। তাঁর কণ্ঠস্বর এবং সুরের জাদু চিরকাল বেঁচে থাকবে শ্রোতাদের হৃদয়ে।
