Lakshmir Bhandar :পুজোর মাসেই আগাম ‘জয় বাংলা’ ও ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা, ঘোষণা নবান্নের

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দুর্গাপুজো (Durga Puja) মানেই বাঙালির জীবনে আনন্দের সঙ্গে জড়িয়ে থাকে অতিরিক্ত খরচ। উৎসবের মরশুমে সাধারণ মানুষ যাতে আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি পান, সেই লক্ষ্যে নবান্ন (Nabanna) এক বড় সিদ্ধান্ত নিল। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, অক্টোবর মাসের ‘জয় বাংলা’ (Jai Bangla) ও ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar) প্রকল্পের টাকা অক্টোবরের প্রথম সপ্তাহেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অর্থাৎ, লক্ষ্মীপুজোর (Lakshmi Puja) আগেই গৃহিণীদের হাতে পৌঁছে যাবে এই আর্থিক সহায়তা।

প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাচ্ছে পুজোর ছুটি। চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। এই কারণেই নবান্ন আগেই জানিয়েছিল, সেপ্টেম্বর মাসের বেতন (salary advance) সময়ের আগে সরকারি কর্মীদের হাতে পৌঁছে যাবে। অর্থ দফতরের নির্দেশ অনুসারে, ডিডিও এবং বিভিন্ন ডিপোজিট অ্যাকাউন্টের প্রশাসকদের (Administrators of Deposit Accounts) দ্রুত ট্রেজারিতে বিল বা অ্যাডভাইস জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। সেই অনুযায়ী, সেপ্টেম্বর মাসের ‘জয় বাংলা’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-সহ (financial assistance schemes) বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি মারফত (DBT) গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল। এবার অক্টোবর মাসের জন্যও একই সিদ্ধান্ত ঘোষণা করল রাজ্য। ইতিমধ্যেই প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, অক্টোবর মাসের টাকা প্রথম সপ্তাহেই জমা হবে। ফলে দুর্গাপুজোর কেনাকাটা বা অন্যান্য খরচের ক্ষেত্রে উপভোক্তারা কিছুটা হলেও স্বস্তি পাবেন।

আরও পড়ুন:Mamata Banerjee: ‘GST রাজ্যের কৃতিত্ব, নয় কেন্দ্রের’, পুজোর মঞ্চ থেকে ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও (central government employees) এই উৎসবের মরশুমে আগাম বেতন পাচ্ছেন। কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, ২৬ সেপ্টেম্বরই কর্মীদের হাতে পৌঁছে যাবে চলতি মাসের বেতন। উৎসবের আবহে এই পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

রাজনৈতিক মহলেও এই সিদ্ধান্তের গুরুত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভোটমুখী বাংলায় (West Bengal politics) বাঙালির অন্যতম প্রাণের উৎসবের আগে আর্থিক সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিঃসন্দেহে সাধারণ মানুষের মন জয় করবে বলে মনে করা হচ্ছে। বিশেষত, ‘জয় বাংলা’ ও ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো জনপ্রিয় প্রকল্পে আগাম অর্থপ্রাপ্তি গৃহস্থালির খরচের চাপ অনেকটাই কমাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole