নিউজ পোল ব্যুরো:মহালয়ার সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই (Weather update) বাংলার আকাশে শুরু হয়েছে মেঘের খেলাঘর। পুজোর (Durga Puja 2025) আগমনী সুর যেন চারপাশে উৎসবের আবহ ছড়িয়ে দিয়েছে। সকাল থেকেই শহরের রাস্তায় ভিড়, বাজারে উপচে পড়া মানুষের ঢল। কোথাও নতুন পোশাক কেনার হিড়িক, কোথাও আবার পুজোর বিশেষ খাবারের খোঁজ। শহর থেকে মফস্বল বাংলা জুড়ে এখন একটাই শব্দ, উৎসব। তবে এই আনন্দের মাঝেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ (Low Pressure) আর তার দোসর বৃষ্টি (Heavy Rainfall Alert)।
আরও পড়ুন:Gemini AI : পুজোর মুখে Gemini AI-তে ছবি বানানোর মজা, কিন্তু সতর্কতাও জরুরি
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) বার্তা অনুযায়ী, পুজোর মুখেই ফের সক্রিয় হচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া এই ঘূর্ণায়মান চাপ রাজ্যের আবহাওয়ায় বড় প্রভাব ফেলতে চলেছে। ইতিমধ্যেই আবহাওয়াবিদরা (Meteorologists) সতর্ক করেছেন, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় (South Bengal Districts) বৃষ্টির সম্ভাবনা প্রবল।

পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram)-সহ বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এমনকি কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিমি বেগে (Wind Speed 30–40 kmph) ঝোড়ো হাওয়াও বইতে পারে। বজ্রবিদ্যুৎ (Thunderstorm) সহ বৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
শহর কলকাতা (Kolkata Weather) বাদ যাচ্ছে না এই তালিকা থেকে। মহানগরেও আকাশ কালো করে নামতে পারে মুষলধারে বৃষ্টি। ফলে পুজোর আগে কেনাকাটায় যে মানুষ ঢল নেমেছে, তা সামলাতে সমস্যায় পড়তে পারে শহরবাসী। যানজট, ভিজে রাস্তায় অস্বস্তি সব মিলিয়ে উৎসবের আনন্দে খানিকটা ভাঁটা পড়তে পারে। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই সময় বৃষ্টি একেবারেই অস্বাভাবিক নয়। বরং সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এমন নিম্নচাপ কার্যত নিয়মিত চিত্র। কৃষিজগতের জন্য এই বৃষ্টি কিছুটা স্বস্তি বয়ে আনলেও সাধারণ মানুষের কাছে তা হয়ে উঠতে পারে ভোগান্তির কারণ। তাই এখন একদিকে যেমন পুজোর (Durga Puja Festival) আনন্দে মাতোয়ারা বাংলা, অন্যদিকে আবহাওয়ার অস্থিরতাও চিন্তা বাড়াচ্ছে। দেবীপক্ষের (Debipaksha) শুরুতেই এমন বৃষ্টির পূর্বাভাস (Weather Forecast) এবারও বাঙালির উৎসবের আনন্দকে কতটা ম্লান করে দেয়, সেদিকেই তাকিয়ে সকলে।
